স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ফ্লাইওভারের নিচে রাতের বেলা বসেছে ইলিশ মাছের মেলা।
মেলাকে ঘিরে ইলিশ মাছ কিনতে ভাঙ্গা সহ আশপাশের কয়েক উপজেলার হাজার হাজার মানুষ এসে ভীড় জমিয়ে।
শনিবার (৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর) পর্যন্ত ইলিশ মাছ ধরা ও ক্রয়- বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ থাকায় শেষ দিনে বসেছে ইলিশ মাছের মেলা।
এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় শুক্রবার সন্ধ্যার পর থেকে ভোর রাত পযর্ন্ত চলবে ইলিশ মাছের বেচা-কেনা। মাছ কিনতে দুর দুরন্ত থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।
মাছ কম কিন্তু ক্রেতা বেশি। তারপর ও দাম বাড়ে নাই। দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। মাছের ক্রেত বিক্রেতা বেশি কিন্ত মাছের আমদানি কম। ইলিশ মাছ কিনতে পেরে খুশি বলে জানালেন আব্দুল মান্নান, দিলীপ দাস, রহমান শেখ সোহার কয়েকজন ।
বাজারের চেয়ে ১শ থেকে ২ শ টাকা কম দামে বিক্রি হচ্ছে রুপালী ইলিশ মাছ। এ মেলায় ১ কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০-টাকা দরে ।
৫০০ গ্রাম সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১কেজি ৮০০–১০০০ টাকা করে।
২৫০ গ্রাম সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা কেজি।
ইলিশ মাছের মেলাকে ঘিরে ভাঙ্গা সহ আশপাশের প্রতিটি গ্রাম থেকে এসেছে হাজার হাজার ক্রেতা ও সাধারণ জনগণ ।
ইলিশ মাছের মেলাটি বছরে একবারই মিলে। রাত ভর বিক্রি হবে শুধু রূপালী ইলিশ মাছ।
ইলিশ বিক্রেতা উচমান মাতুব্বর, হারান সাহা, জাকির হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর মাছ কম, দাম আগের মতই, কিন্তু বেশি না, বাজারে দাম মোটামুটি।
তবে ইলিশ মাছের এ মেলাতে ৮০ টনের বেশি মাছ বিক্রি হয়েছে।
