স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় ফরিদপুরেও ক্রমেই বেড়ে চলেছে হামে উপসর্গের রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টা ১০জন শিশু হাম উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামের সাত মাস বয়সী ১শিশুর মৃত্যু হয়েছে।
বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে মোট ২৩ জন শিশু হামে চিকিৎসা নিচ্ছেন।
হাম আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সিট সংকুলন না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
ফরিদপুরের সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৯ জন আর মারা গেছে একজন।
তিনি বলেন,হামের উপসর্গ নিয়ে মারা যায় রহিমা মাদারীপুর জেলার ঝাউদি সদর উপজেলার বাসিন্দা। গত ২৭ শে মার্চ হামে হামের উপসর্গ নিয়ো হাসপাতালে ভর্তি হয়। ৫ দিন চিকিৎসা শেষে গতকাল বিকালে শিশুটি মৃত্যু বরণ করেন।
জেলার এই স্বাস্থ্যকর্মকর্তা আরো জানান, যে সকল রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তাদের মেডিকেল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।
