স্টাফ রিপোটার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ফরিদপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এর আগে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাত ১২ টা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কেন গ্রেফতার করা হচ্ছে না, তাঁদের অস্ত্র কেন উদ্ধার করা হচ্ছে না, হাদি ভাইয়ের হত্যাকারীদের এখনও কেন আইনের আওতায় আনা হয়নি আইন উপদেষ্টার মাধ্যমে সন্ত্রাসীরা জামিন পায়- এসবের জবাব দিতে হবে। এসকল অভিযোগে তাদের অবস্থান ও বিক্ষোভ।
