স্টাফ রিপোর্টার : আলিপুর খাঁ পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গুহলক্ষ্মীপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে আলিপুর খাঁ পাড়া ফুটবল একাদশ ।
শুক্রবার বিকেলে ঈদগাহ ময়দানে গুরুত্বপূর্ণ এই খেলাটি অনুষ্ঠিত হয়, খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলেদেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ ।
এর পূর্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজম খান।
উত্তেজনাপূর্ণ এই খেলায় দ্বিতীয়ার্ধে গুহ লক্ষ্মীপুরের পক্ষে জয় সূচক এবং একমাত্র গোলটি করেন হাসিব। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৩০ টাকার প্রাইজ মানি এবং রানারআপ দল ট্রফি ও ২০ হাজার টাকার পুরস্কার পান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজম খান, আমিনুর রহমান , কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন , এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি , সদস্য সচিব সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ।
এ সময় স্থানীয় এলাকাবাসী বিভিন্ন ব্যক্তিবর্গ এই খেলাটি উপভোগ করেন।
উল্লেখ, মোট ৩২টি দলকে নিয়ে নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল । প্রতিযোগিতায় ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার পান শেখ রাহুল, সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান শাকিব খান ।
