Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়
    • নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
    • ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
    • প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Friday, September 18
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

      September 17, 2026

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»সারাদেশ»ফরিদপুর মেডিকেলে ‘পর্দা কেলেঙ্কারি’: ছয়জন আসামি, ৬ জনকে অব্যাহতি
    সারাদেশ

    ফরিদপুর মেডিকেলে ‘পর্দা কেলেঙ্কারি’: ছয়জন আসামি, ৬ জনকে অব্যাহতি

    April 7, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত পর্দা কেলেঙ্কারিসহ সরঞ্জাম ক্রয়ে ১০ কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে দুদকের করা মামলায় ১২ আসামির মধ্যে ছয়জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

    সোমবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. শরিফউদ্দিন চার্জ গঠনের শুনানি শেষে এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কুব্বাত হোসেন।

    অব্যাহতি পাওয়ারা হলেন- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রমান, একই হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক শেখ আব্দুল ফাত্তাহ, ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. আলমগীর ফকির, ফরিদপুর গণপূর্ত বিভাগের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা ওমর ফারুক এবং নিমিউ অ্যান্ড টিসি ঢাকা হেড কোয়াটারের প্রকৌশলী মিয়া মোর্তজা হোসাইন।

    এ মামলার বাকি ছয় আসামির মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক অধ্যাপক বরুণ কান্তি বিশ্বাস এবং ঠিকাদার মুনশী কাফরুল হুসাইন পলাতক আছেন।

    এ ছাড়া বাকি চারজন জামিনে আছেন। তারা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনিক ট্রেডার্সের মালিক আব্দুল্লা আল মামুন, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসাইন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক এনামুল হক এবং মেসার্স আলী ট্রেডার্সের মো. আলমগীর কবির।

    ২০১৫ সালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগ চালুর জন্য ১০ কোটি টাকার মালামাল সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনিক ট্রেডার্স ও মেসার্স আলী ট্রেডার্স। পরে টাকা না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় প্রতিষ্ঠান দুটি। হাইকোর্ট বিষয়টি তদন্ত করে দেখার জন্য দুদককে নির্দেশ দেন।

    হাইকোর্টের নির্দেশে তদন্ত করে দুদকের সহকারী পরিচালক (ঢাকা) মো. মামুন উর রশিদ চৌধুরী বাদী হয়ে ২০১৯ সালের ২৭ নভেম্বর ক্রয় কমিটির সঙ্গে যুক্ত তিন চিকিৎসক ও তিন ঠিকাদারকে আসামি করে মামলা করেন।

    ২০২৩ সালের ৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক মো. ফরিদ হোসেন পাটোয়ারি ক্রয় কমিটির সদস্য তিন চিকিৎসককে অব্যাহতি দিয়ে তিন ঠিকাদারের সঙ্গে আরও ১১ নতুন ব্যক্তিকে যুক্ত করে ১৪ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।

    পরে একই বছরের ১১ সেপ্টেম্বর ফরিদপুরের বিশেষ জজ আকবর আলী শেখ অভিযোগপত্র গ্রহণ না করে মামলাটি নতুন করে আবার তদন্ত করে দুদককে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

    পরবর্তীতে দুদকের সহকারী পরিচালক (ঢাকা) মো. বেনজীর আহমেদ ১২ জনকে আসামি করে ২০২৫ সালের ৩১ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান পিপি কুব্বাত হোসেন।

    তিনি বলেন, অভিযোগপত্রের ভিত্তিতে চার্জ গঠনের শুনানি ছিল সোমবার। শুনানি শেষে বিশেষ জজ শরিফউদ্দিন ছয়জনকে অব্যাহতি দিয়ে বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন।

    অব্যাহতি পাওয়া ছয়জনের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এম এ সামাদ। তিনি বলেন, “এটি হয়রানিমূলক মামলা ছিল। ঠিকাদারি দুই প্রতিষ্ঠান আইসিইউ ইউনিটের জন্য ১০ কোটি টাকার মালামাল সরবরাহ করেছিল। কিন্তু সরকার ১০ আনা পয়সাও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়নি।

    “যেখানে টাকা আত্মসাতের কোনো ঘটনাই ঘটেনি, সেখানে ‘আত্মসাৎ করার চেষ্টার’ অভিযোগ এনে নামিদামি মানুষদের হয়রানি করা হয়েছে। টেন্ডার আহ্বানের রেজুলেশনে তাদের স্বাক্ষরই অপরাধ হয়ে দেখা দিয়েছে।”

    পরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হয়; যার সুফল কোভিডের সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের দেখানো হয় বলে জানান আইনজীবী এম এ সামাদ।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    পত্রিকা জালিয়াতি ও নাম ব্যবহারের অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

    September 14, 2026

    স্ত্রীর সংবাদ সম্মেলন:ফরিদপুরে বিএনপি নেতার প্রতারণায় স্ত্রীর নামে অর্থঋনের মামলা, একাধিক বিয়ের অভিযোগ

    September 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলো রাজধানী। সাধারণ প্রেস ব্রিফিংয়ের…

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.