স্টাফ রিপোর্টার:
ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি করে মানববন্ধন করেছে।
রবিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক সমাজের যৌক্তিক ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, চিকিৎসকবিরোধী বিভিন্ন সিদ্ধান্তের কারণে স্বাস্থ্য খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায়ে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।
এ সময় বক্তব্য রাখেন, ডা. এ এসএম রশিদুল ইসলাম, ডা. সাদিয়া প্রত্যাশা, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. সি আর মাশিয়েল আলিফ প্রমুখ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS)-এর সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
