স্টাফ রিপোর্টার:
দেশজুড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি কর্মসূচি পালন করা হয়েছে ।
বৃহস্পতিকার বেলা সাড়ে ১১ টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এসময় সংগঠনটির পক্ষে বক্তব্য রাখেন জাকির হোসেন লিটন। তিনি বলেন,
বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাগণ পূর্বের নিয়মে সার ক্রয়/বিক্রয় করিতে পারিবে না। এই সংবাদে আমরা সারা দেশের ৪৪ হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতারা মারাত্মক ভাবে হতাশ। দীর্ঘদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রেয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাড়াবো, আমাদের পরিবারের অনিশ্চিত ভবিষ্যতে আমরা উৎকণ্ঠিত।
আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে সামান্য যে আয় করেছি, তা দিয়ে একজন কর্মচারী, দোকান ভাড়া, সহ ঘর সংসারের সকল খরচ নির্বাহ করি। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমরা পরিবার পরিবার পরিজন নিয়ে অত্যান্ত মানবেতর জীবনযাপন করছি। সরকার প্রধানের কাছে আমাদের আবেদন নীতিমালা পূর্নগঠন স্থগিত ঘোষণা করে আমাদের ব্যবসা পরিচালনা সুযোগ দেওয়া হোক।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যামে প্রধানমন্ত্রীর বরাবর স্মারন লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন,লিয়াকত আলী মোল্লা, আশরাফ জোয়াদ্দার, আফতাব হোসেন বাবুল, রাজু সিকদার প্রমুখ।
