স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, এ সময় তিনি বলেন, এ জেলা দীর্ঘদিন ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চমৎকার মেলবন্ধন রয়েছে , সেটাকে অক্ষুন্ন রাখতে সবাইকে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বুধবার বেলা ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে
ফরিদপুরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে একমতবিনিময় সভায় এ আহবান জানান।
তিনি বলেন, জেলায় ৭৫৭ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ সকল পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্বদেওয়া হচ্ছে।
পুলিশ সুপার আব্দুল জলিল আরো বলেন, এ জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চমৎকার মেলবন্ধন রয়েছে , সেটাকে অক্ষুন্ন রাখতে সবাইকে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোন গুজব যেন না ছডায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, পুলিশের পক্ষ থেকে গুজব সৃষ্টিকারী দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ প্রশ্নের কোন ছাড় দেয়া হবে না।
পুলিশের এই জেলার শীর্ষ কর্মকর্তা আরো বলেন, পূজা উপলক্ষে কিশোর গ্যাং এর তৎপরতা বৃদ্ধি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি, পূজারীদের উদ্দেশ্যে বলেন
ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে মিলিয়ে গান পরিবেশন করা উচিত, তবে কোন ডিজে গান পরিবেশন করা যাবে না, এছাড়া কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিসর্জন দেয়া সময়ে সকল মন্দির কমিটিকে সক্রিয় থাকতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,
অতিরিক্ত পুলিশ সুপার
আজমীর হোসেন,
ভাঙ্গা সার্কেল মোঃ আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সহ গণমাধ্যম কর্মীরা।
