স্টাফ রিপোর্টার: ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোট কেন্দ্রের পাশে মাংসের দোকানে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(১২ ফেব্রুয়ারী) সকালের দিকে মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোট কেন্দ্রের পাশে মাংসের দোকান থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, এটি বোমা নয়। তবে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। তবে এটি মারাত্মক কিছু নয়। ব্যাটারি ও তার প্যাচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে জনমনে আতংক ছড়াতে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
