স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ বলেছেন, জ¦ালানি তেলের সমস্যা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বে এই সমস্যা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী জ¦ালানি তেলের সংকট দেখা দিয়েছে। কিন্তু আমাদের সরকার জনবান্ধব সরকার, এখন পর্যন্ত কোনো তেলের দাম বৃদ্ধি করা হয়নি। এপ্রিল মাসেও জ¦ালানি তেলের দাম বৃদ্ধি করা হবেনা। প্রচুর পরিমান তেল মজুদ আছে, এবং প্রচুর পরিমান তেল পাইপ লাইনে রয়েছে। সুতরাং আমরা মনে করি আতঙ্কিত হওয়ার কোনো কারন নেই।
তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি পাম্পে খোঁজ রাখার জন্য। কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করে জনগনের ভোগান্তি যাতে কেউ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কৃত্রিম সংকট তৈরির কেউ অপচেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। ভর্তুকি দিয়ে আমরা এটা চালিয়ে যাবো, যাতে জনগনের কোনো সমস্যা না হয়।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ এলাকায় খান খনন কর্মসূচীর উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা।
তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচীর মধ্য দিয়ে দেশে সবুজ বিল্পব ঘটবে। এই খনন কর্মসূচীতে কেউ অনিয়ম বা দূর্নীতি করলে সে যেই হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রশিবপুরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে খাল খনন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
