স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র মাহে রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ফরিদপুরের ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্র বার্ষিক রক্ষণাবেক্ষণ, ৩৩ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তন ও উপকেন্দ্রের ৩৩ কেভি বার্ষিক সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (১০ জানুয়ারি) শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকোলি.) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি জানানো হয়, আগামী শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (৮ ঘণ্টা) ঝিলটুলি ৩৩/১১ কেডি উপকেন্দ্র এর আওতাধীন শহরের সকল এলাকায় (১১কেডি সার্কিট হাউজ, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা, রেলস্টেশন ফিডার) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের পূর্বে যে কোন মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে বিধায় সার্বক্ষণিক লাইন চালু বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
