স্টাফ রিপোর্টার:
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আগামী ১২ ও ১৩ জুন ২০২৬ (শুক্রবার ও শনিবার) ফরিদপুরের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য নিম্নলিখিত ১১ কেভি ফিডারগুলো শাটডাউন থাকবে— বাজার, পূর্ব-খাবাসপুর, উকিলপাড়া, বান্ধবপল্লী এবং হাসপাতাল (আলীপুর এলাকা) ফিডার।
এছাড়া শনিবার (১৩ জুন) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য টেপাখোলা, রেলস্টেশন, চৌরঙ্গী ও বায়তুল আমান ১১ কেভি ফিডার শাটডাউন থাকবে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিবিবি-১ (ঝিলটুলি), ফরিদপুর অফিসের আওতাধীন বিভিন্ন ফিডারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হবে।
এ সময় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সাময়িক অসুবিধার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
