স্টাফ রিপোর্টার:
৮০ ঊর্ধ্বে বয়সী সুরুজ খান, তার স্ত্রী নুরবাহান বেগমের হাত ধরে ধীরে ধীরে আসে ভোট কেন্দ্রে। বৃদ্ধ বয়সী ভোটারে আগমন দেখে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা এগিয়ে যায় তার কাছে। কোন লাইন ছাড়াই ভোট দেওয়ার ব্যবস্থা করেন প্রিজাইডিং অফিসার তার জন্য। দিলেন পছন্দের ব্যক্তিকে ভোট। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খুশিতে কেঁদে উঠলেন। বললেন এটা হতো আমার জীবনের শেষ ভোট। তাকে প্রশ্ন করা হয়েছিল কেমন ব্যক্তিকে ভোট দিলেন, উত্তরে এই বৃদ্ধ জানালেন এলাকায় যে গন্ডগোল করবে না, সবাই আমরা শান্তিতে থাকতে পারবো তাকেই দিয়েছি।
বলছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের এক
বয়স্ক ভোটারের গল্প।
এই সংসদীয় আসনে মএবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী, ৯আসনটির তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৭০৬ জন।
