স্টাফ রিপোটার :
আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ফরিদপুরে । এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কাযালয়ের সমানে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।
পরে দুদক ও জেলা প্রশাসনের আয়োজনে বনার্ঢ্য র্যালী বের করা হয় ।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির উপর আয়োচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার নজরুল ইসলাম, সিলিভ সার্জন ডা. মাহমুদুল হাসান, দুদকের উপপরিচালক রতন কুমর দাশ প্রমুখ
এর বাইরেও ‘দুর্নীতির বিরুদ্ধে, তারুণ্যের সঙ্গে: দৃঢ়ভাবে একাসাথে” এ-প্রতিপাদ্যে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র উদ্যোগেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, এবারের প্রতিপাদ্যে তারুণ্যের উপর যে গুরুত্ব দেওয়া হয়েছে সেই তরুন প্রজন্মকে দুর্নীতিরোধে আরও কার্যকরী ভুমিকা পালন করবে। আমরা ব্যক্তি হিসেবে যার যার অবস্থান থেকে দুর্নীতিরোধে ভূমিকা রাখবো।
বক্তরা আরো বলেন, ২৪-এর আন্দোলনের যে লক্ষ্য বৈষম্য দূরীকরণ এই লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। শতভাগ দুর্নীতিমুক্ত দেশ আসলে নেই, আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। তবে দুর্নীতি কারো একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সকলে মিলে চেষ্টা করলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
