Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর

    November 29, 2026

    বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ

    November 29, 2026

    এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন

    November 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর
    • বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ
    • এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন
    • আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি
    • ইলমের সঙ্গে যে ১০ গুণ থাকা অপরিহার্য
    • শিশুদের খর্বতা ও অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগ জরুরি: ডা. জুবাইদা
    • কৃষিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে হবে: ডা. জুবাইদা
    • শিক্ষার্থীদের ছোট্ট উদ্যোগে ১১০ শিশুর মুখে আনন্দের হাসি
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Sunday, November 29
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ

      November 29, 2026

      এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন

      November 28, 2026

      আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি

      November 28, 2026

      তরুণদের শারীরিক-মানসিক বিকাশে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

      November 24, 2026

      সাংবাদিকদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর মঞ্চ, এবিজি মিডিয়া কাপ

      November 21, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»শিশুদের খর্বতা ও অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগ জরুরি: ডা. জুবাইদা
    জাতীয়

    শিশুদের খর্বতা ও অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগ জরুরি: ডা. জুবাইদা

    November 28, 20264 Mins Read

    বিশেষ প্রতিনিধি:

    দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে সারাদেশে মিড ডে মিল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এ কর্মসূচির আওতায় দেশের ৫০০ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানান তিনি।

    তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিশুদের ধরে রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণের মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্টরা।

    জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতায় ৩০০টি রেসিপি জমা পড়ে। সেখান থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

    প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অর্জন করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়। পরে প্রতিযোগীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ডা. জুবাইদা রহমান।

    মিড ডে মিল কর্মসূচি প্রসঙ্গে ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০ উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে।

    তিনি বলেন, চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ধরে রাখতে এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে। ২০২৭ সাল থেকে ৫০০ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে।

    খাবারের পুষ্টিমান ও গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

    বিদ্যালয়ের দুপুরের খাবার আরও সুস্বাদু, পুষ্টিকর ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন ডা. জুবাইদা।

    তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এমন প্রতিযোগিতার আয়োজন করা হলে শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার তৈরির নতুন ধারণা পাওয়া যেতে পারে। পাশাপাশি রান্নায় স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহারের সুযোগও বাড়বে।

    প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণের পাশাপাশি খাবার তৈরির প্রক্রিয়ায় মায়েদের সম্পৃক্ততা ও তদারকি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এসব উদ্যোগ শিশুদের পুষ্টির মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন ডা. জুবাইদা।

    রান্নাকে শুধু খাবার তৈরির প্রক্রিয়া হিসেবে না দেখে এর সৃজনশীল ও সাংস্কৃতিক দিক তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।

    তিনি বলেন, রান্না একটি শিল্পের পাশাপাশি ভাষা, বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। এর মধ্যে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটে। রান্নার মধ্য দিয়ে মানুষ তার ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটায়।

    রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি প্রতিযোগীদের নিজেদের দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর পরামর্শ দেন। বাংলাদেশের রান্নাকে বিশ্বপরিসরে আরও পরিচিত করে তুলতে সবাইকে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

    বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের বিভিন্ন দিক তুলে ধরেন ডা. জুবাইদা। সবার জন্য খাদ্য নিশ্চিত করা, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের খর্বতা ও অপুষ্টি কমানো, ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলাকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

    বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশের পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।

    পুষ্টির ঘাটতি পূরণে কৃষি উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং রোগ প্রতিরোধী আলু চাষের প্রসারের কথা বলেন তিনি।

    কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষ সম্প্রসারণের বিষয়টিও তুলে ধরেন ডা. জুবাইদা। তিনি জানান, বর্তমানে ৩০ হাজারের বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।

    মা ও শিশুর জন্য বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় স্বাস্থ্যকর রান্নার অভ্যাস ও নিরাপদ খাদ্য গ্রহণ বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

    ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    কৃষিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে হবে: ডা. জুবাইদা

    November 28, 2026

    ২৭ হাজার অনলাইন ব্যবসার সঙ্গে ২৯ রেস্তোরাঁও ভ্যাটের নজরে

    November 27, 2026

    গণতন্ত্রে মতভেদ স্বাভাবিক, জাতীয় স্বার্থে বিভাজন নয়

    November 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর

    November 29, 2026

    বিশেষ প্রতিনিধি: রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি ক্রমেই দেশি-বিদেশি ক্রীড়া সংগঠক, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক…

    বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ

    November 29, 2026

    এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন

    November 28, 2026

    আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি

    November 28, 2026
    Recent Posts
    • দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর November 29, 2026
    • বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ November 29, 2026
    • এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন November 28, 2026
    • আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি November 28, 2026
    • ইলমের সঙ্গে যে ১০ গুণ থাকা অপরিহার্য November 28, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    সৃষ্টিজগতের বহু সৃষ্টির ওপর মানুষকে যেভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

    November 27, 2026

    ইলমের সঙ্গে যে ১০ গুণ থাকা অপরিহার্য

    November 28, 2026

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.