স্টাফ রিপোর্টার : ঢাকার তেজগাঁওয়ের কড়াইলের বৌ বাজার বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। পরে বাকি চার ইউনিটও তাদের সঙ্গে যোগ দেয়।
তিনি জানান, এরপর আরও পাঁচ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনা করে পাঠানো হয় আরও পাঁচটি ইউনিট, যার দুটি ইতোমধ্যে পৌঁছে অগ্নি নির্বাপন শুরু করেছে। বাকি তিনটি পথে রয়েছে।
