স্টাফ রিপোর্টার: সংগ্রাম করি সবুজ স্পর্ধায়” এই মন্ত্রে উজ্জীবিত হয়ে ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ)-এর ১৫তম কার্যনির্বাহী কমিটির যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার সন্ধায় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে নির্বাচিত এফডিএফ এর ওই কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহমিদা মফিজ সৃষ্টি, আর সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. খায়রুল আলম হিমালয়।
রাজধানীসহ দেশের দক্ষিণ বঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুক্তির দ্যুতি ছড়ানোর অগ্রসর সংগঠন ফরিদপুর ডিবেট ফোরামের সাবেক সভাপতি অমিত ঘোষ নতুন ওই কমিটির
আত্মপ্রকাশ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিটি নতুন কমিটি এফডিএফ-এর অগ্রযাত্রায় যুক্ত করে নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনার দুয়ার। বিতর্ক কেবলমাত্র যুক্তিতর্কের খেলা নয় এটি শুদ্ধ চিন্তা, সৃজনশীলতা ও প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পথ।এফডিএফ ভবিষ্যতেও তরুণ সমাজকে আলোচনার, বিশ্লেষণের ও পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে,এই বিশ্বাস রাখি। নতুন কার্যকরী কমিটির প্রতিটি সদস্যের জন্য রইল শুভকামনা। যুক্তি আর সাহসের আলোয় ফরিদপুর ডিবেট ফোরাম এগিয়ে যাক আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের পথে।
৬৫ সদস্য বিশিষ্ট এফডিএফ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হয়েছেন আতাউর রহমান নোমান মৃধা, সজল আশরাফ খান, বেদত্রয়ী গোস্বামী ,সিন্থিয়া সিয়া, আইয়াজ মাহমুদ ও সালাউদ্দিন খান।
