স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে ট্রাকচাপায় মোসাদ্দেক আহমেদ ওরফে মোসাদ্দেক বশির (৪০) নামে একজন আইনজীবী নিহত হয়েছেন।
রবিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর পৌরসভার বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসাদ্দেক ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন।
এছাড়াও তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমসে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন কয়েক বছর। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন।
হাইওয়ে পুলিশ জানা যায়, মোসাদ্দেক ও আরেক ব্যাক্তি একটি মোটরসাইকেলে করে কানাইপুর থেকে ফরিদপুর শহরে আসছিলেন। বদরপুর এলাকায় এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই ওই আইনজীবী নিহত হন। আহত হন ওই মোটরসাইকেলের আরেক আরোহী। পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক আহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি ট্রাক মোসাদ্দেককে বহনকারী মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।”
