Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

    August 4, 2026

    শিক্ষার্থীরাই দুই দেশের সেতুবন্ধন: আইসিসিআর বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ভারতীয় হাইকমিশনার

    August 4, 2026

    নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ
    • শিক্ষার্থীরাই দুই দেশের সেতুবন্ধন: আইসিসিআর বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ভারতীয় হাইকমিশনার
    • নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
    •  ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫
    • সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩
    • আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
    • স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Tuesday, August 4
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026

      প্রেসার বেড়ে গেলে কি করবেন?

      July 3, 2026

      দীর্ঘ লম্ফে দেশ সেরা ফরিদপুরের শিক্ষার্থী রাহিম শেখ

      June 15, 2026

      দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

      June 9, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»২০০ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা শীঘ্রই, আলোচনায় যারা
    Top News

    ২০০ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা শীঘ্রই, আলোচনায় যারা

    October 30, 202518 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশ আসনের একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। এরই অংশ হিসাবে গত রোব ও সোমবার সহস্রাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করে দলটির হাইকমান্ড। দলীয় নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনি গণসংযোগে নেমেছেন তারা। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের বার্তা।

    সূত মতে, বুধবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে একক প্রার্থী নির্ধারণ করা নিয়ে আলোচনা হয়। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছেন। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকদের আসনও রয়েছে। তবে তফশিল ঘোষণার পর একক প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এর আগে মনোনয়ন ফরম বিক্রি-জমাসহ সব প্রক্রিয়া শেষ হবে। 

    তারা আরও জানান, এখন যাদের প্রাথমিকভাবে একক প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে, তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব প্রার্থীর মধ্যে যদি কেউ নিজ আসনে সক্রিয়ভাবে কাজ না করেন বা দলীয় নির্দেশনা মেনে না চলেন তাহলে তাদের বাদ দিয়ে নতুন করে ফের একক প্রার্থী নির্ধারণ করা হবে।

    গুলশানে মতবিনিময়ে বিএনপির সহস্রাধিক সম্ভাব্য প্রার্থী ছিলেন। তাদের অনেকেই মনোনয়ন পাচ্ছেন বলে আলোচনায় রয়েছেন, তারা হলেন-

    চট্টগ্রাম-১ (মীরসরাই) : উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলার সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

    চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) : কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, উপজেলা আহ্বায়ক কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার, উপজেলার সাবেক সভাপতি ছালাউদ্দিন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়জী। ড়

    চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) : কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবু ও সাবেক ছাত্রনেতা রফী উদ্দিন ফয়সাল।

    চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) : কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) : কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক।

    চট্টগ্রাম-৬ (রাউজান) : কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও জসিম উদ্দিন সিকদার।

    চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) : বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, উপজেলা আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উপজেলা সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।

    চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) : চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ।

    চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, এসএম সাইফুল আলম ও আহমেদ উল আলম চৌধুরী রাসেল।

    চট্টগ্রাম-১২ (পটিয়া) : দক্ষিণ জেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, দক্ষিণ জেলা আহ্বায়ক এম ইদ্রিস মিয়া, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, বিএনপি নেতা সৈয়দ শাদাত আহম্মেদ।

    চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) : দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, জেলা সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন, দক্ষিণ জেলার নেতা মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা এসএম মামুন মিয়া, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

    চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) : নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী ও নুরুল আনোয়ার।

    চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) : দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলার সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলার সাবেক আহ্বায়ক জামাল হোসেন।

    চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) : দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোসাইনী, দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, দক্ষিণ জেলার নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, দক্ষিণ জেলার সাবেক সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক। 

    কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) : স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও তার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমেদ। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) : নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ, জেলা সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী ও মহেশখালী উপজেলার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। কক্সবাজার-৩ (রামু-সদর) : কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহিদুজ্জামান। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) : জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও জেলার অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ। 

    ঐকমত্য কমিশন কার্যত ‘অনৈক্য কমিশন’ হয়ে গেছে: টুকু

    রাঙামাটি : নির্বাহী কমিটির সাবেক সদস্য মনি স্বপন দেওয়ান, জেলা সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, কেন্দ্রীয় কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান। 

    খাগড়াছড়ি : জেলা সভাপতি ওয়াদুদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক এমএন আবছার। 

    বান্দরবান : কেন্দ্রীয় উপজাতিবিষয়ক সম্পাদক মিসেস ম্যাম্যা চিং, জেলা আহ্বায়ক সাচিং প্রু জেরি ও সদস্য সচিব মো. জাবেদ রেজা। 

    বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) : চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. কামরুল ইসলাম সজল। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) : জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন সরদার সান্টু ও মো. দুলাল হোসেন, সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, সাবেক ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) : স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. জয়নাল আবেদিন, মুলাদী উপজেলার সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) : স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেসবাহউদ্দিন ফরহাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. হেলালউদ্দিন, সাবেক যুবদল নেতা আব্দুল খালেক। বরিশাল-৫ (বরিশাল সদর) : চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) : দক্ষিণ জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, দক্ষিণ জেলা সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রাজন, বিএনপি নেতা ডা. শহিদ।

    ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) : ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত, নিউইয়র্ক দক্ষিণ সভাপতি সেলিম রেজা। ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি) : কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা আহ্বায়ক অ্যাড. শাহদাত হোসেন, বিএনপি নেতা ব্যারিস্টার জাকারিয়া। 

    পিরোজপুর-১ (সদর-জিয়ানগর-নাজিরপুর) : জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) : কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসাইন ভিপি মাহমুদ, স্বরূপকাঠির সাবেক সভাপতি ফখরুল ইসলাম, ভাণ্ডারিয়া সভাপতি সুমন মঞ্জুর, বিএনপি, কাউখালী সভাপতি আহসান কবির, স্বরূপকাঠি সাবেক সদস্য সচিব আলবেরুনী সৈকত। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) : উপজেলা সাবেক সভাপতি রুহুল আমিন দুলাল, মধ্যপ্রাচ্য সহসাংগঠনিক সম্পাদক এআরএম মামুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কর্নেল (অব.) শাহজাহান মিলন, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির। 

    পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) : জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, কেন্দ্রীয় সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, পটুয়াখালী-২ (বাউফল) : কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম তালুকদার, বাউফল সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) : জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) : কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মনির। 

    ভোলা-১ (সদর) : জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন, জেলা সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) : জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, যুবদল নেতা শহিদুল্লাহ তালুকদার। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) : স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজহউদ্দিন। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) : যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম।

    বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) : জেলা আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান তালুকদার, কেন্দ্রীয় নেতা ফিরোজ উজ জামান মামুন, জেলা যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন। বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) : কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম মনি। 

    কুমিল্লা-১ : স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) : কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উত্তর জেলা আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মনোয়ার সরকার, সাবেক সচিব এমএ মতিন খান। কুমিল্লা-৩ : কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লা-৪ (দেবিদ্বার) : সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, উত্তর জেলার সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, সাবেক ছাত্রদল নেতা আব্দুল আউয়াল। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) : ব্রাহ্মণপাড়ার সভাপতি হাজী জসিম উদ্দিন, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, বুড়িচং বিএনপির সভাপতি মিজানুর রহমান। কুমিল্লা-৬ : চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

    কুমিল্লা-৭ : উপজেলা আহ্বায়ক আতিকুল ইসলাম শাওন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, কৃষক দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন। কুমিল্লা-৮ : দক্ষিণ জেলার সভাপতি জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) : কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী, নেত্রী সামিরা আজিম দোলা, সাবেক সচিব জাহাঙ্গীর আলম। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) : সাবেক সংসদ-সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) : উপজেলা সভাপতি মো. কামরুল হুদা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ।

    ফরিদপুর-০১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) : কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারীর সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু। ফরিদপুর-০২ (নগরকান্দা, সালথা) : কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ফরিদপুর-০৩ (ফরিদপুর সদর) : কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেছ আলী ইছা, কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া। ফরিদপুর-০৪ (চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা) : কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

    শরীয়তপুর-০১ (পালং, জাজিরা) : জেলা সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাছির উদ্দিন কালু, জেলা সাংগঠনিক সম্পাদক সাঈদ আহাম্মেদ আসলাম, জেলার সাবেক অর্থ সম্পাদক মজিবুর রহমান মাদবর। শরীয়তপুর-০২ (নড়িয়া, শখিপুর) : জেলা সভাপতি শফিকুর রহমান কিরন, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন আহাম্মেদ জিল্টু। শরীয়তপুর-০৩ (ভেদরগঞ্জ, ডামড্যা ও গোসাইরহাট) : ভাইস চেয়ারম্যান মিয়া নুর উদ্দিন অপু।

    রাজবাড়ী-০১ (সদর, গোয়ালন্দ) : কেন্দ্রীয় সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। রাজবাড়ী-০২ (পাংশা, কালুখালি, বালিয়াকান্দি) : নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু, জেলার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন।

    মাদারীপুর-০১ (শিবচর) : উপজেলা সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন মিয়া, জেলা যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, উপজেলা সাবেক সভাপতি নাদিরা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, উপজেলা সদস্য সচিব মো. সোহেল রানা, উপজেলার সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। মাদারীপুর-০২ (সদর, রাজৈর) : জেলার সদস্য সচিব জাহান্দার আলী জাহান, বিএনপি নেতা মিল্টন বৈদ্য ও হেলেন জেরিন খান। মাদারীপুর-০৩ (কালকিনি, ডাসার) : ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

    গোপালগঞ্জ-০১ : কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবাহ, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জ-০২ : জেলার সাবেক সভাপতি এম.এইচ খান মঞ্জু, জেলার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর। গোপালগঞ্জ-০৩ : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

    ঠাকুরগাঁও-১ : একক প্রার্থী হিসাবে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও-২ : ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য জেট মর্তুজা চৌধুরী তুলা।ঠাকুরগাঁও-৩ : পীরগঞ্জ সভাপতি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ।

    নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) : কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, উপজেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি শাহ আবদুল্ল্যাহ আল বাকী, কেন্দ্রীয় নেতা মাজহারুল ইসলাম দোলন। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের একাংশ) : জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, উপজেলার সাবেক সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ, জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এজেডএম গোলাম হায়দার বিএসসি। নোয়াখালী-৬ (হাতিয়া) : সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব, কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাওয়াজ।

    রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) : মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও জিয়া পরিষদ নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব।

    রাজশাহী-২ (মহানগর) : চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা।

    রাজশাহী-৩ (পবা-মোহনপুর) : মহানগর সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল আলম রায়হান ও মোহনপুর উপজেলা সাবেক সভাপতি আব্দুস সামাদ।

    রাজশাহী-৪ (বাগমারা) : বাগমারা উপজেলা আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ও জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু।

    রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) : পুঠিয়ার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মাহমুদা হাবিবা, পুঠিয়ার সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক, সাবেক সংসদ-সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা।

    রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) : জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল ও বাঘার সাবেক সভাপতি নুরুজ্জামান মানিক। 

    খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) : জেলার সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান ও সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। 

    খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) : সাবেক এমপি ও মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বর্তমান নগর সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। 

    খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) : একমাত্র প্রার্থী হিসাবে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

    খুলনা-৪ (তেরখাদা-দিঘলিয়া-রূপসা) : কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। 

    খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) : সাবেক এমপি আলী আজগর লবী, শফি মোহাম্মদ খান ও যুবদল নেতা ইবাদুল হক রুবায়েদ।

    খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) : জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, পাইকগাছার সভাপতি আবদুল মজিদ, সাংবাদিক আনোয়ার আলদীন এবং আমিরুল ইসলাম কাগজী। 

    সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) : কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। 

    সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) : জেলা আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ (পদ স্থগিত), সাবেক পৌর মেয়র ও জেলা যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী।

    সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) : জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও আয়ুব হোসেন মুকুল।

    সাতক্ষীরা-৪ (শ্যামনগর) : জেলার যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, শ্যামনগরের সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহেদ।

    বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট, বাগেরহাট উপজেলা) : সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলার সাবেক সভাপতি এমএ সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলার আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, ব্যারিস্টার জাকির হোসেন, প্রকৌশলী মাসুদ রানা, রফিকুল ইসলাম জগলু। 

    বাগেরহাট-২ (ফকিরহাট, রামপাল, মোংলা উপজেলা) : কেন্দ্রীয় নেতা শামিমুর রহমান, আব্দুল হালিম খোকন, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

    বাগেরহাট-৩ (কচুয়া, মোড়লগঞ্জ, শরণখোলা) : খান মনিরুল ইসলাম মনি, কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় নেতা এবিএম ওবায়দুল ইসলাম, ড. মনিরুজ্জামান, অ্যাডভোকেট নিপা আক্তার।

    নড়াইল-১ (কালিয়া-সদর আংশিক) : জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের উপদেষ্টা ডা. হায়দার পারভেজ, বিএনপি নেতা অধ্যাপক (অব.) নাগিব হোসেন, বিএনপি নেতা মো. সাজ্জাদুর রহমান সুজা, সাবেক এমপি ধীরেন্দ্রনাথ সাহার ছেলে সুরেশ সাহা আনন্দ। 

    নড়াইল-২ (লোহাগড়া-সদর আংশিক) : জেলা সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়া রিজভী জর্জ।

    ঝিনাইদহ-১ : সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওহাব। কৃষক দল জেলা সভাপতি উসমান গনি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু। 

    ঝিনাইদহ-২ : জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা সদস্য অ্যাডভোকেট এসএম মশিউর রহমান, ড্যাব নেতা ডা. মো. ইব্রাহীম রহমান রুমি (বাবু), জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। 

    ঝিনাইদহ-৩ : জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মহেশপুরের সভাপতি মেহেদী হাসান রনি, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহতথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কণ্ঠশিল্পী মনির খান। 

    ঝিনাইদহ-৪ : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালিগঞ্জের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হামিদুল ইসলাম, জেলা উপদেষ্টা মুর্শিদা জামান পপি। 

    দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) : বীরগঞ্জের সভাপতি মনজুরুল ইসলাম মনজু, কাহারোল উপজেলা সদস্য মামুনুর রশিদ মামুন, বীরগঞ্জের সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু। 

    দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) : জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু, বোচাগঞ্জের সভাপতি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও শিক্ষক নেতা মো. মঞ্জুরুল ইসলাম। 

    দিনাজপুর-৩ (সদর) : জেলা সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, কেন্দ্রীয় নির্বাহী কিমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা। 

    দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) : চিরিরবন্দরের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম। 

    দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) : পার্বতীপুরের সভাপতি এজেডএম রেজওয়ানুল হক, যুক্তরাজ্য সহসভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। 

    দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) : কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। 

    কুড়িগ্রাম-১ : কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান রানা, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. ইউনুস আলী।

    কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি) : জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুব রহমান। 

    কুড়িগ্রাম-৩ (উলিপুর) : চেয়ারপারসনের উপদেষ্টা তাসভীরুল ইসলাম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। 

    কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) : চিলমারীর আহ্বায়ক আব্দুল বারী, জেলা সদস্য আজিজুর রহমান, রাজিবপুরের আহ্বায়ক মোখলেছুর রহমান ও কেন্দ্রীয় মহিলা দলের সম্পাদকমণ্ডলীর সদস্য মমতাজ হোসেন লিপি। 

    গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) : সুন্দরগঞ্জের আহ্বায়ক বাবুল আহম্মেদ, জেলা সহসভাপতি ডা. মো. জিয়া খন্দকার ও মাজহারুল ইসলাম। 

    গাইবান্ধা-২ (সদর) : কেন্দ্রীয় নেতা আনিসুজ্জামান খান বাবু, জেলা সহসভাপতি আব্দুল আউয়াল আরজু, সাবেক সচিব আমিনুল ইসলাম। 

    গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) : জেলা সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক। 

    গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) : কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জের সদস্য ফারুক কবীর আহম্মেদ, আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সানেয়ার হোসেন দিপু, উপজেলা সদস্য ওবায়েদুল সরকার। 

    গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) : জেলা সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহসভাপতি ফারুক আলম সরকার, সদস্য নাজেমুল ইসলাম নয়ন ও সাঘাটার সদস্য সোহাগ খান। 

    কুষ্টিয়া-৪ (দৌলতপুর) : দৌলপুরের সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল, দৌলতপুরের সাবেক সভাপতি আলতাফ হোসেন। 

    কুষ্টিয়া-২ (ভেড়ামারা) : সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলাম। 

    কুষ্টিয়া-৩ (সদর) : জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সদস্যসচিব জাকির হোসেন সরকার।

    কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) : সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, জেলা যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, কুমারখালীর সভাপতি নুরুল ইসলাম আনসার। 

    মাগুরা-১ : জেলা আহ্বায়ক আলি আহমেদ বিশ্বাস, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, কেন্দ্রীয় সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। 

    মাগুরা-২ : কেন্দ্রীয় সহসভাপতি নিতাই রায় চৌধুরী, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 

    মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) : শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মীর সরফত আলী সপু, মমিন আলী, মো. ফরহাদ হোসেন। 

    মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) : মিজানুর রহমান সিনহা, ড. আসাদুজ্জামান রিপন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। 

    মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) : মো. মহিউদ্দিন, কামরুজ্জামান রতন, আ ক ম মোজাম্মেল হক, মোশারফ হোসেন পুস্তি। 

    নেত্রকোনা-১ : কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

    নেত্রকোনা-২ : জেলা সভাপতি ডা. মো. আনোয়ারুল হক, সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, কেন্দ্রীয় সদস্য ড. আরিফা জেসমিন নাহীন। 

    নেত্রকোনা-৩ : জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলালী, সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন ভুঁইয়া, আমরা বিএনপি কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মুস্তাফা ই জামান সেলিম, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, জেলার সাবেক উপদেষ্টা কমিটির সদস্য রোটারিয়ান এম নাজমুল হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান বিন শফিক সোহাগ, যুক্তরাজ্য বিএনপির সাবেক নেতা মেজর (অব.) সিদ্দিকুর রহমান 

    নেত্রকোনা-৪ : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

    নেত্রকোনা-৫ : জেলার সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, উপজেলা সদস্য সচিব শহীদুল্লাহ এমরান, সাবেক এমপি মোহাম্মদ আলীর স্ত্রী রাবেয়া আলী, উপজেলা আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ। 

    পাবনা-১ : সাঁথিয়া আহ্বায়ক খায়রুন্নাহার খানম মিরু, সদস্য সচিব মো. সালাউদ্দিন খান। পাবনা-২ : কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একেএম সেলিম রেজা হাবিব। পাবনা-৩ : সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, সাবেক পৌরমেয়র হাসাদুল ইসলাম হীরা ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। পাবনা-৪ : চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদীর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার। পাবনা-৫ (সদর) : চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

    লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) : কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) : জেলা সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও রংপুর বিভাগ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান রোকন। লালমনিরহাট-৩ (সদর) : আসন থেকে সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

    রংপুর-১ (গংগাচড়া-সদর আংশিক) : গংগাচড়া সভাপতি চাঁদ সরকার, উপজেলার সবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, বহিষ্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোর্কার হোসেন সুজন। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) : বদরগঞ্জ সভাপতি পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ পৌর কমিটির সদস্য মোহাম্মদ আলী সরকার, বদরগঞ্জ সাধারণ সম্পাদক আজিজুল হক ও পৌর সাধারণ সম্পাদক গোলাম রসুল। রংপুর-৩ (সদর) : কেন্দ্রীয় ও রংপুর মহানগর কমিটির সদস্য রীটা রহমান, জেলা আহ্বায়ক সামসুজ্জামান সামু, মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন ও মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) : জেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পীরগাছা আলহাজ আফসার আলী, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, পীরগাছা উপজেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম রাংগা। রংপুর-৫ (মিঠাপুকুর) : মিঠাপুকুর সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মোহাহারুল ইসলাম নিক্সন পাইকার। রংপুর-৬ (পীরগঞ্জ) : জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ও জাতীয়তাবাদী অটোরিকশা ও ভ্যান শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আসফাকুল ইসলাম মনু।

    শেরপুর-১ (শেরপুর সদর) : সদর উপজেলা সভাপতি হযরত আলী ও তার মেয়ে যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, জেলা যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ। শেরপুর-২ (নকলা, নালিতাবাড়ী) : জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফাহিম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মোখলেসুর রহমান রিপন ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান। শেরপুর-৩ (শ্রীবরদী, ঝিনাইগাতী) : জেলার সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য একেএম আমিনুল হক ও জেলা বিএনপির সদস্য মেজর (অব.) মাহমুদুল হাসান।

    নওগাঁ-১ (নিয়ামপুর-পোরশা-সাপাহার) : নিয়ামতপুর থানা সভাপতি ডা. মো. ছালেক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন, যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল সালেহীন। নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) : কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক মো. শামসুজ্জোহা খান, জেলার সাবেক সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) : পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। কেন্দ্রীয় কৃষক দল যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল, মহাদেবপুর থানা সভাপতি রবিউল ইসলাম বুলেট। নওগাঁ-৪ (মান্দা) : কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম এ মতিন, মান্দা থানার সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু। নওগাঁ-৫ (নওগাঁ সদর) : জেলার সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ, সাবেক ভিপি নওগাঁ সরকারি কলেজ মো. মাহবুবুর রহমান ডাবলু, নওগাঁ পৌর সভাপতি মিজানুর রহমান মিজান। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) : আত্রাই থানা সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, কেন্দ্রীয় তাঁতীদল যুগ্ম আহ্বায়ক এছাহক আলী। – সূত্র যুগান্তর

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

    August 4, 2026

    নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

    August 4, 2026

     ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

    August 4, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরে ডিবি হেফাজতে মধুখালীর ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তর (২৭) ডিবি হেফাজতে…

    শিক্ষার্থীরাই দুই দেশের সেতুবন্ধন: আইসিসিআর বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ভারতীয় হাইকমিশনার

    August 4, 2026

    নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

    August 4, 2026

     ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

    August 3, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.