স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে পুলিশ বলছে থানা ভবনে হামলা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাৎচুরের মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা হইতে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এ সময় থানা চত্বরে আসামিদের পরিবারের হাজারীতে ভারী হয়ে ওঠে।
গ্রেফতারকৃতরা হল- রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), লাভলু মাতুব্বর ( ৪৮), রমিচ মোল্লা (৫২), চোকদার( ৩০), উজ্জল মিয়া (৩৯), আইয়ুব আলী মোল্লা (৫০) মহিন্দ্রনাথ বিশ্বাস(৬২), রায়হান মাতুব্বর (৩০), মোতালেব সিকদার (৪৭), কোহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুবের (৫২), হৃদয় মোল্লা (৪০), সজীব মোল্লা (২৪), নুরু মোল্লা (৫৫), পলাশ (৪৭), আবুল হোসেন (৫২) ও আমিনুল মাতব্বর (৫০)।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাংচুর সহ ৪টি মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারায় মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে সকল আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
