স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসার আসতে না আসতেই ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ড শুরু করেছেন সাবেক (স্বতন্ত্র)
সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদ।
ফরিদপুর-৩ (সদর) আসনের প্রত্যন্ত গ্রামগঞ্জে, পদ্মার চরে নিজের কর্মী সমর্থকদের নিয়ে
দিনরাত ছুটে চলছেন।
এ সময় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যা সমাধানে করছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় ফরিদপুর শহরতলীর বাইতুল আমান এলাকায় কবি ও ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন তিনি। পরে সেখানে একটি জনসভায় বক্তব্য রাখেন।
এর আগে সকালে আলিয়াবাদ
ইউনিয়নের গজারিয়া বাজারে গণসংযোগ করেন এবং বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ জনগনের খোঁজ খবর নেন, শুনেন তাদের সমস্যার কথা।
এ. কে. আজাদ আগামী নির্বাচনে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন চান।
এ.কে. আজাদ কর্মীরা আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা এবং লিফটের বিতরণ করেছেন।
এসময় আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, ডিক্রিরচর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, আবুল বাতেন, মনির হোসেন, মানোয়ার হোসেন, মাকসুদ আলী বিদু, জাহাঙ্গীর হোসেন, রাফিজুল খানসহ সহস্রাধীক নেতাকর্মী অংশ নেন।
একে আজাদ বলেন, নদী ভাঙ্গন ও চরাঞ্চলের মানুষের সঙ্গে আমার পরিবারের আত্মার সম্পর্ক রয়েছে। কারণ সেখানেই আমার বেড়ে ওঠা,তাই নদী ভাঙ্গন ও চরের মানুষের বিপদ আপদে অতীতের ন্যায় পাশে থাকতে চাই।
