স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান পুকুর থেকে মিলল ৭টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার।
শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পযন্তু ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকার একটি পুকুরে পানি সেচে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যা সাতটায় ফরিদপুর আর্মি ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল নিনহাযুল আবেদীন ( পিএসসি)।
লে: কর্নেল মিনহায বলেন, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর আখ সেন্টার এলাকার একটি পুকুরের পানি সেচে তল্লাশি চালিয়ে পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ৪টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।
এ অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সট: লে: কর্ণেল নিনহাযুল আবেদীন ( পিএসসি), ১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক।
