Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল

    November 1, 2026

    যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের

    October 31, 2026

    অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি

    October 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল
    • যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের
    • অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি
    • কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র
    • সারাদেশকে সংস্কার করতে হবে.. জামায়াতের আমির
    • মানবতার সেবায় একসঙ্গে চলার অঙ্গীকার শুভসংঘের তিন শতাধিক বন্ধুর
    • আইসিসিবির কার বাজারে নতুন গাড়ির পাশাপাশি রিকন্ডিশন্ডের সমাহার
    • আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Sunday, November 1
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

      October 25, 2026

      ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

      October 24, 2026

      এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অধিনায়কদের মিলনমেলা

      October 22, 2026

      ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

      October 19, 2026

      ক্রীড়ার মানচিত্রে নতুন সংযোজন এবিজি স্পোর্টস সিটি

      October 18, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»মগজখেকো অ্যামিবা ভারতের কেরালায় ১৮ জনের মৃত্যু, কী রোগ এটা ?
    Top News

    মগজখেকো অ্যামিবা ভারতের কেরালায় ১৮ জনের মৃত্যু, কী রোগ এটা ?

    September 19, 20255 Mins Read

    স্টাফ রিপোটার: দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালার সব থেকে বড় উৎসব ওনামের ঠিক আগেই বছর ৪৫-এর শোভনা একটি অ্যাম্বুল্যান্সের পিছনে শুয়ে থরথর করে কাঁপতে কাঁপতেই জ্ঞান হারালেন। তার পরিবার তাকে ওই অ্যাম্বুল্যান্সে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল।
    এই দলিত নারী মালাপ্পুরাম জেলার একটি গ্রামে ফলের রস বোতলজাত করে জীবিকা অর্জন করতেন। কয়েকদিন আগে থেকে তার শুধু মাথা ঘোরা আর উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছিল। ডাক্তাররা কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তবে তার অবস্থার খুব দ্রুত অবনতি হতে থাকে: শরীরের অস্বস্তি থেকে শুরু হয় জ্বর, তারপর ভয়ানক কাঁপুনি হতে থাকে। ওনাম উৎসবের যে দিনটা সব চেয়ে গুরুত্বপূর্ণ, সেই পাঁচই সেপ্টেম্বর তিনি মারা যান।
    ঘাতক রোগটি হলো ন্যাগ্লেরিয়া ফাওলেরি, সাধারণভাবে যাকে মগজখেকো অ্যামিবা বলা হয়।
    মিষ্টি জলে থাকা এই আ্যামিবা নাক দিয়ে মানবদেহে প্রবেশ করে। এর সংক্রমণ এমনই এক অতি বিরল রোগ, যার চিকিৎসা হয়ত অনেক ডাক্তারকে তার পুরো পেশাগত জীবনে একবারের জন্যও করার প্রয়োজনই হয় না।

    এই রোগটা আটকানোর জন্য আমাদের কিছুই করার ছিল না। শোভনার মৃত্যুর পরে আমরা রোগটার ব্যাপারে জানতে পারি,” বলছিলেন মিজ. শোভনার আত্মীয় ও পরিচিত সামাজিক কর্মকর্তা অজিথা।

    এক বছরে আক্রান্ত ৭০, মৃত ১৯
    কেরালায় এবছরে ৭০ জনেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন এই মগজখেকো অ্যামিবার আক্রমণে মারা গেছেন। মৃতদের মধ্যে যেমন রয়েছে একটি তিন মাসের শিশু, তেমনই আছেন ৯২ বছর বয়সী একজনও।
    এই এককোষী অ্যামিবা সাধারণত মিষ্টি এবং উষ্ণ জলে থাকা ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে। এই অ্যামিবা প্রায়-প্রাণঘাতী যে সংক্রমণ ঘটায়, তাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় প্রাইমারি অ্যামিওবিক মেনিঞ্জিওএনসেফেলাইটিস বা পিএএম।

    মিষ্টি জলে সাঁতার কাটার সময়ে মানুষের নাক দিয়ে প্রবেশ করে দ্রুত মগজের কোষে আঘাত করে এই অ্যামিবা।
    কেরালায় ২০১৬ সাল থেকে এই রোগ চিহ্নিত হচ্ছে। কিছুদিন আগে পর্যন্তও বছরে একটি বা দুটি সংক্রমণের ঘটনা সামনে আসত। প্রায় সব ক্ষেত্রেই রোগীর মৃত্যু হতো।
    সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে সারা পৃথিবীতে ১৯৬২ সাল থেকে এই রোগী চিহ্নিত হয়েছে মাত্র ৪৮৮ জন। বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান আর অস্ট্রেলিয়ার ঘটনা। রোগীদের মধ্যে ৯৫ শতাংশেরই মৃত্যু হয়েছে।
    তবে কেরালায় এই রোগীদের প্রাণে বেঁচে যাওয়ার সংখ্যা বাড়ছে। গত বছর ৩৯ জন রোগীকে চিহ্নিত করা গিয়েছিল, যাদের মধ্যে ২৩ শতাংশের মৃত্যু হয় আর এবছর প্রায় ৭০টি ঘটনা সামনে এসেছে, মৃত্যু হয়েছে ২৪.৫ শতাংশ রোগীর।
    চিকিৎসকরা বলছেন প্রাণে বেঁচে যাওয়া রোগীর সংখ্যা বাড়ার অর্থ হলো অত্যাধুনিক পরীক্ষাগারগুলির মাধ্যমে রোগ বেশি করে ধরা পড়ছে।
    “রোগীর সংখ্যা বাড়ছে তবে মৃত্যুর সংখ্যা কমছে। বেশি সংখ্যায় টেস্ট হচ্ছে আর প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা যাচ্ছে বলে প্রাণে বেঁচে যাওয়া রোগীর সংখ্যা বাড়ছে। এই কৌশলটা একমাত্র কেরালাতেই নেওয়া হয়েছে,” বলছিলেন থিরুভনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের প্রধান অরভিন্দ রেঘুকুমার।
    প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করার ফলে বিভিন্ন অ্যান্টিমাইক্রোবায়াল ওষুধ আর স্টেরয়েডের মিশ্রণ দিয়ে অ্যামিবাটিকে ধ্বংস করে রোগীকে জীবিত রাখা সম্ভব হচ্ছে।
    পুকুর, কুয়োর জল থেকে হতে পারে সংক্রমণ
    বিজ্ঞানীরা পরিবেশে ঘুরে বেড়ায় এরকম প্রায় চারশো প্রজাতির অ্যামিবা চিহ্নিত করতে পেরেছেন, কিন্তু তার মধ্যে মাত্র ছয়টি অ্যামিবা মানুষের শরীরে রোগ বাঁধাতে সক্ষম বলে জানা যায়। এই ছয়টির মধ্যে একটি হলো এই ন্যাগ্লেরিয়া ফাওলেরি এবং আরেকটির নাম অ্যাকান্থামিবা, যে দুটি প্রজাতির অ্যামিবাই মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে।
    কর্মকর্তারা বলছেন যে কেরালার সরকারি পরীক্ষাগারগুলি এখন পাঁচটি প্রধান প্রকারের সংক্রমণ নির্ণয় করতে সক্ষম।
    দক্ষিণ ভারতীয় রাজ্যটি তার জলের চাহিদা মেটাতে ভূগর্ভস্থ জল আর প্রচুর জলাশয়ের ওপরে ব্যাপকভাবে নির্ভরশীল। সেকারণেই তাদের মগজখেকো অ্যামিবা সংক্রমণের বিপদও বেশি। বিশেষত যখন বহু জলাশয় আর পুকুরই দুষিত। গত বছর যেসব রোগী চিহ্নিত হয়েছিলেন, তাদের মধ্যে ছোট একটি অংশের সঙ্গে এই দূষিত পুকুরের জলের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল।
    এক যুবক রোগী পাওয়া গিয়েছিল যিনি পুকুরের জলের মিশিয়ে ফোটানো গাঁজা সেবন করত। এরকম বিপজ্জনক অভ্যাস থেকেই বোঝা যায় যে দুষিত জলের মাধ্যমে কীভাবে মানবদেহে এই অ্যামিবার সংক্রমণ হতে পারে।
    কেরালায় প্রায় ৫৫ লক্ষ কুয়া ও আরও ৫৫ হাজার পুকুর আছে। লাখ লাখ মানুষ শুধুমাত্র এই জলাশয়গুলি থেকেই দৈনন্দিন কাজের জন্য জল সংগ্রহ করেন। পুকুর বা কুয়োর সংখ্যা এতটাই বেশি যে এগুলিকে শুধুমাত্র ‘বিপজ্জনক’ বলে দেওয়াটা অসম্ভব, এই জলাধারগুলোই তো রাজ্যের দৈনন্দিন জীবনযাপনের মেরুদণ্ড।
    “কিছু সংক্রমণ ঘটেছে পুকুরে স্নান করার সময়ে, অন্যদের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে সংক্রমণ হয়েছে। এমনকি এক ধর্মীয় রীতি অনুযায়ী নাক দিয়ে জল টেনে নাসিকা-রন্ধ্র পরিষ্কার করতে গিয়েও কেউ কেউ সংক্রমিত হয়েছেন। দূষিত পুকুর হোক বা কুয়ো, ঝুঁকিটা কিন্তু থাকেই,” বলছিলেন মহামারি বিশেষজ্ঞ অনীশ টিএস।

    জলবায়ু পরিবর্তন বাড়াচ্ছে সংক্রমণের ঝুঁকি
    জলবায়ু পরিবর্তন এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। উষ্ণ জল, দীর্ঘায়িত গ্রীষ্ম এবং তাপমাত্রা বৃদ্ধি – এগুলোই তো অ্যামিবার টিকে থাকার জন্য আদর্শ পরিবেশ।
    অধ্যাপক অনীশের কথায়, “তাপমাত্রা যদি এক ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তাহলেই কেরালার ক্রান্তীয় পরিবেশে অ্যামিবা আরও ছড়িয়ে পড়বে। এরসঙ্গে জলদূষণ বাড়তি ঝুঁকি তৈরি করবে, কেননা ওই দূষিত জলে বাড়তে থাকবে নানা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার খেয়ে জীবিত থাকে এই মগজখেকো অ্যামিবা।”
    ডেনিস কাইল একটা বিষয়ে সতর্ক করছিলেন যে, আগে কোনও রোগী চিহ্নিত না হয়েও থাকতে পারেন, যেখানে এই অ্যামিবাই যে সংক্রমণের কারণ সেটা হয়ত ধরাই পড়েনি।
    এই রোগের সঙ্গে জড়িত রয়েছে অনিশ্চয়তা আর তার ফলে চিকিৎসা আরও কঠিন হয়ে পড়তে পারে। এখন যে ওষুধগুলির মিশ্রণ রোগীকে দেওয়া হয়, সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ের থেকে কিছুটা কম মাত্রার ওষুধ বলে জানাচ্ছিলেন ডেনিস কাইল। যে রোগীরা প্রাণে বেঁচে যান, তাদের যে মাত্রায় ওষুধ প্রয়োগ করা হয়, সেটাকেই মানদণ্ড বলে ধরে নেওয়া হয়।
    ডেনিস কাইলের কথায়, “সব ওষুধগুলি কার্যকর কি না বা সেগুলি প্রয়োগ করা আদৌ প্রয়োজন কি না, সে ব্যাপারে যথেষ্ট তথ্য আমাদের কাছে নেই।”
    কেরালায় যদিও চিহ্নিত রোগী এবং প্রাণে বেঁচে যাওয়া রোগীর সংখ্যা বাড়ছে, তবে এর থেকে একটা বার্তা পৌঁছিয়ে যাওয়া উচিত অন্যান্য অঞ্চল, এমনকি বিভিন্ন দেশেরও। জলবায়ু পরিবর্তন আসলে এই মগজখেকো অ্যামিবা আক্রমণের এলাকাও বদলিয়ে দিতে পারে। বিরলতম সংক্রামক খুব বেশি দিন বিরল নাও থাকতে পারে। -বিবিসি বাংলা

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    বায়ুদূষণমুক্ত ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী

    October 30, 2026

    শাহজালালের এয়ারসাইডে নিরাপত্তাঝুঁকি, নির্দেশনা মানছে না এয়ারলাইন্স

    October 28, 2026

    অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

    October 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল

    November 1, 2026

    বিশেষ প্রতিনিধি: একসময় রাজধানীর শপিংমলগুলো ছিল কেনাকাটার অন্যতম প্রধান কেন্দ্র। উৎসব-পার্বণ কিংবা সাধারণ দিন—সব সময়ই…

    যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের

    October 31, 2026

    অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি

    October 31, 2026

    কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র

    October 31, 2026
    Recent Posts
    • দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল November 1, 2026
    • যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের October 31, 2026
    • অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি October 31, 2026
    • কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র October 31, 2026
    • সারাদেশকে সংস্কার করতে হবে.. জামায়াতের আমির October 31, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.