স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে এগিয়ে নিতে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা হল রুমে আয়োজিত এ কংগ্রেসে সরকারি-বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষক এবং মাঠ পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, কৃষিবিদ হাফিজ হাসান,
অনুষ্ঠানে দেশের কৃষি খাতকে আরও আধুনিক, পুষ্টিনির্ভর এবং জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি সংবেদনশীল উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুললে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।
কংগ্রেসে PARTNER প্রোগ্রামের আওতায় বিভিন্ন সফল উদ্যোগ তুলে ধরা হয়। এতে পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, বাজার সংযোগ উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উদ্ভাবনী কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সরকারি নীতি সহায়তা, প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
শেষে অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ রূপান্তর ও পুষ্টি উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
