Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 
    • ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
    • দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন
    • আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
    • সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা
    • এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
    • ফতেহাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Thursday, May 7
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026

      শিশুকে হাম থেকে  কীভাবে সুরক্ষিত রাখা যায়?

      March 30, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»Uncategorized»ফরিদপুর-৪:বিএনপির পাশে আওয়ামী লীগ,জামায়াত জোটে বিভক্তি
    Uncategorized

    ফরিদপুর-৪:বিএনপির পাশে আওয়ামী লীগ,জামায়াত জোটে বিভক্তি

    February 1, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    ফরিদপুরে চারটি আসনে নির্বাচনী প্রচার জমে উঠেছে। তবে এবারের নির্বাচন ভিন্নমাত্রা যোগ হয়েছে আওয়ামী লীগ অধ্যুষিত ফরিদপুর-৪ আসনে। জামায়াতের নেতৃত্বাধীন জোট আসনটি উন্মুক্ত রাখায় দুর্বল হয়ে পড়েছে ইসলামিক সমমনা  ১১ দল ।

    অন্যদিকে ভোট টানতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশে টানছেন বিএনপির প্রার্থী। আর সামাজিক বিভিন্ন কাজ করে আলোচনায় থাকা ব্যক্তিও রয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

    এ আসনটির  তিনটি উপজেলা ঘুরে  বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ফরিদপুর-৪  সংসদীয় আসনে লড়াই হবে ত্রিমুখী।
    চরবেষ্টিত দুটি উপজেলা সদরপুর ও চরভদ্রাসন এবং ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসন। বিগত দিনে আসনটি মূলত আওয়ামী লীগ এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাবেক তিনবারের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর দখলে ছিল। শুধু ২০০২ সালে উপনির্বাচনে একবার বিএনপির প্রার্থী জিতেছিল। তবে অভ্যুত্থানের পর আসনটির নির্বাচনী হিসাবনিকাশ বদলে গেছে।
    আসনটি থেকে দুজন স্বতন্ত্র প্রার্থীসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ (ফুটবল) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যার (রিক্সা) সঙ্গে ত্রিমুখী লড়াই হতে পারে বলে সাধারণ ভোটাররা মন্তব্য করেন।

    এ ছাড়া এরপরই অবস্থান জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সরোয়ার হোসেনের। জামায়াত ও খেলাফত মজলিসের যেকোনো একজন সরে দাঁড়ালেও জামায়াত জোটের সঙ্গে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
    এই প্রার্থীরা ছাড়াও ফরিদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী রায়হান জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক চোকদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আতাউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মুহাম্মদ মজিবুর হুসাইন।
    এ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি সদরপুর উপজেলায় অবস্থান করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন পাওয়ার পর থেকে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় কৌশল পরিবর্তন করে দলে ভিড়িয়ে নিয়েছেন দলটির নেতা-কর্মীদের। এ কারণে ভালো অবস্থানে রয়েছেন বলে মনে করছেন ভোটাররা।
    স্থানীয় ব্যবসায়ী সাব্বির হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত দিনের নির্বাচিত সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও কাজী জাফর উল্যাহর আস্থাভাজনেরা তাঁর দলে ভিড়েছেন মূলত মামলা ও গ্রেপ্তার এড়াতে; যাঁদের প্রত্যেকে প্রকাশ্যে ধানের শীষের প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। তাঁদের মধ্যে বেশি নিক্সন ও কাজী জাফর উল্যাহ-সমর্থিত ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতারা রয়েছেন।
    ভাঙ্গা গোলচত্বর এলাকায় খন্দকার জাহিদ নামের এক চা দোকানির সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁর ভাষ্য, বিগত দিনে কাজী জাফর উল্যাহকে ভোট দিলেও এবার ধানের শীষে ভোট দেবেন।
    বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল গণমাধ্যম কর্মীদের জানান , ‘এখানে আট প্রার্থী রয়েছেন। তবে এই নির্বাচনের জন্য আমি যেভাবে লড়াই করেছি এবং যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছি, অন্য কেউ তাঁর ধারের কাছে কিঞ্চিৎ পরিমাণও হয়নি। ১২৮ বার জেলে গিয়েছি, জুলুমের শিকার হয়েছি নিজের জন্য না, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য।’
    এই আসনে বেশ আলোচনায় আছেন ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ। তিনি চরভদ্রাসন উপজেলার বেগ পরিবারের সদস্য। দীর্ঘদিন যাবৎ বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ ক্রীড়া জগতে পরিচিতি রয়েছে পরিবারটির।
    এ প্রসঙ্গে কথা হয় এই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। লেভেল প্লেয়িং মাঠ থাকলে তিনি জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন। তবে তিনি বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘তিন উপজেলার ভোটারদের মধ্যে মামলা ও গ্রেপ্তারে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার নির্বাচনে সবচেয়ে কাছের লোকের নামেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’

    এই আসনে জোরেশোরে প্রচারে আছেন খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্যাও। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়া এই নেতাও ভোটের মাঠে পিছিয়ে নেই। তবে মূল বাধা হয়েছে জামায়াত জোটের অমীমাংসিত প্রার্থী নিয়ে। এসব নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতারা এ সমস্যাকে চূড়ান্তভাবে পর্যবেক্ষণ করছেন। আশা করি, আমাদের জোটের যেকোনো একজনকে রেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।’

    ফরিদপুর-৪ আসনে রয়েছে ৪ লক্ষ ৫১ হাজারের বেশি ভোটার।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    সৌদি আরবে ১২৫ কিমি জুড়ে স্বর্ণের খনির সন্ধান

    October 13, 2025

    গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বদলি

    September 13, 2025

    জীবন থেকে কলম: বিভুরঞ্জনের অসমাপ্ত গল্প- মুজাহিদুল ইসলাম সেলিম

    August 25, 2025
    View 1 Comment

    1 Comment

    1. Tomas4587 on February 1, 2026 6:53 am

      Start earning passive income—become our affiliate partner!

      Reply
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন…

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন

    May 7, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.