Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর

    November 29, 2026

    বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ

    November 29, 2026

    এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন

    November 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর
    • বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ
    • এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন
    • আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি
    • ইলমের সঙ্গে যে ১০ গুণ থাকা অপরিহার্য
    • শিশুদের খর্বতা ও অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগ জরুরি: ডা. জুবাইদা
    • কৃষিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে হবে: ডা. জুবাইদা
    • শিক্ষার্থীদের ছোট্ট উদ্যোগে ১১০ শিশুর মুখে আনন্দের হাসি
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Sunday, November 29
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ

      November 29, 2026

      এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন

      November 28, 2026

      আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি

      November 28, 2026

      তরুণদের শারীরিক-মানসিক বিকাশে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

      November 24, 2026

      সাংবাদিকদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর মঞ্চ, এবিজি মিডিয়া কাপ

      November 21, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর
    Top News

    দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর

    November 29, 20265 Mins Read

    বিশেষ প্রতিনিধি:

    রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি ক্রমেই দেশি-বিদেশি ক্রীড়া সংগঠক, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের খেলার মাঠ, ইনডোর-আউটডোর ক্রীড়া সুবিধা এবং প্রশিক্ষণের উপযোগী পরিবেশের কারণে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে এই বিশাল ক্রীড়া কমপ্লেক্স। আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলোর কাছেও গুরুত্ব পাচ্ছে এর বিভিন্ন ভেন্যু। সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদলের আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন সেই আগ্রহেরই একটি উল্লেখযোগ্য উদাহরণ।

    বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলের সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম বিবেচনায় থাকায় ইসিবির এই পরিদর্শন বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন ম্যাচ আয়োজন এবং এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে স্টেডিয়ামটি নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে।

    তবে এবিজি স্পোর্টস সিটির এই অবস্থান এক দিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ক্রীড়ার প্রতি গভীর ভালোবাসা এবং আগামী প্রজন্মের জন্য খেলার পরিবেশ গড়ে তোলার একটি সুদূরপ্রসারী স্বপ্ন। সেই স্বপ্ন কীভাবে বাস্তবায়নের পথে এগিয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

    এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে ‘বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স’ নামে। পরবর্তী সময়ে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘এবিজি স্পোর্টস সিটি’। ৩০০ বিঘারও বেশি জায়গাজুড়ে গড়ে ওঠা এই ক্রীড়া অবকাঠামোর পরিকল্পনায় শুরু থেকেই ছিল বহুমাত্রিকতা। শুধু ক্রিকেট বা ফুটবল নয়, অলিম্পিকের বিভিন্ন ডিসিপ্লিনসহ নানা ধরনের খেলাধুলার জন্য আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা তৈরির লক্ষ্য নেওয়া হয়।

    বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের কাছে ক্রীড়া অবকাঠামো নির্মাণ কেবল একটি বিনিয়োগ প্রকল্প নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী সম্পদ গড়ে তোলার উদ্যোগ। ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময়ও তিনি স্পোর্টস কমপ্লেক্সের অন্যান্য ভেন্যু ভবিষ্যতে আন্তর্জাতিক খেলাধুলায় ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

    এরই ধারাবাহিকতায় বসুন্ধরা কিংস অ্যারেনা ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব, এএফসি কাপ এবং বয়সভিত্তিক সাফ নারী ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটেও আন্তর্জাতিক পরিসরে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে এবিজি স্পোর্টস সিটি।

    এ ছাড়া আনভীর ক্রিকেট স্টেডিয়ামের পাশে আরও একটি বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ২০২৭ সালের জুনের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে। সব মিলিয়ে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের জন্য একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রীড়া কেন্দ্র হিসেবে এবিজি স্পোর্টস সিটির পরিসর ক্রমেই বিস্তৃত হচ্ছে।

    তবে এই বিশাল আয়োজনের পেছনের স্বপ্নের গল্পটি আরও গভীর। কেন আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান শত শত বিঘা জমিতে ক্রীড়া অবকাঠামো নির্মাণে এত বড় বিনিয়োগ করল, এর পেছনে কী চিন্তা কাজ করেছে—সেই অভিজ্ঞতার কথাই সম্প্রতি তুলে ধরেছেন এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

    নিজের বক্তব্যে সায়েম সোবহান আনভীর বলেন, ‘ইংরেজিতে একটা কথা আমরা সবাই শুনেছি, “গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক।” আজ এই কথা দিয়েই শুরু করতে চাই। কারণ এই কথাটা সত্যি বলতে আমি নিজের চোখে দেখেছি। একটু পেছনে ফিরে যদি যাই।

    ‘২ সেপ্টেম্বর ২০২৬। আব্বা (আহমেদ আকবর সোবহান) আমাকে অফিসে ডেকে সেদিন বললেন, “আজ থেকে স্পোর্টস সিটির দায়িত্ব তোমার।” আমি পুরো জায়গাটা ঘুরে দেখলাম। ৩০০ বিঘারও বেশি জমি! এত বড় জায়গা! কিন্তু মনে একটা প্রশ্ন ঘুরছিল। আব্বা তো আবাসন ব্যবসা করেন। এই স্পোর্টস সিটি থেকে তো আগামী ৫০০ বছরেও আমাদের কোনো লাভ হবে না।

    ‘সাহস করে আব্বাকে প্রশ্নটা করেই ফেললাম। আব্বা একটু হাসলেন। তারপর বললেন, “জানো, আমরা যখন ছোট ছিলাম, ঢাকায় অনেক খেলার মাঠ ছিল। বিকেল হলেই সবাই মিলে মাঠে দৌড়ে যেতাম। আর এখন? যেদিকে তাকাই, শুধু ইটপাথরের ভবন আর ভবন। খেলার মাঠ তো দূরের কথা, দম ফেলার মতো জায়গাও যেন নেই।”

    ‘আব্বা আরও বললেন, “আমি চাই, আমাদের পরের প্রজন্ম আবার সেই দিনগুলো ফিরে পাক। ওদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটুক খেলার মাঠে। সারা বাংলাদেশে তো আমি মাঠ বানাতে পারব না। কিন্তু অন্তত আমাদের বসুন্ধরার ভেতরে তো পারব। সে জন্যই এই স্পোর্টস সিটি।

    ‘“আর তোমার লাভের প্রশ্ন? মানুষ তার ছোটবেলা কখনো ভোলে না। যে ছেলেমেয়েরা এখানে খেলবে, যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একদিন বিশ্ববিখ্যাত হবে, তারা সারা জীবন তোমাকে মনে রাখবে। এটাই হবে তোমার ৫০০ বছরের লাভ।”

    ‘সেদিন বুঝলাম, দেশের প্রতি আব্বার ভালোবাসা কত গভীর। এই ভালোবাসাই আমাকে সব সময় অনুপ্রাণিত করে।

    ‘এবার মজার ঘটনাটা বলি। ঠিক ৩৬ দিন পর, ৮ অক্টোবর ২০২৬, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন, আগামী দুই মাসের মধ্যে দেশে এক হাজার খেলার মাঠ তৈরি করতে হবে। ভাবুন একবার! এটা কোনো সাধারণ নির্দেশ নয়। তিনি সময় বেঁধে দিয়েছেন। এতেই বোঝা যায়, শিশু-কিশোরদের খেলাধুলাকে তিনি কতটা গুরুত্ব দেন। শুধু তা-ই নয়, গতকালই তিনি শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবাই মিলে খেলাধুলা করছে কি না, সেই খোঁজ নিতেও বলেছেন।

    ‘সত্যি বলতে, দুজনের ভাবনায় এতটা মিল দেখে আমি মুগ্ধ। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে আমার আব্বা স্পোর্টস সিটির স্বপ্ন দেখেছেন। আমার কাছে এটাই ৫০০ বছরের লাভ। হয়তোবা এর চাইতেও বেশি কিছু।

    ‘আমি মনেপ্রাণে চাই, আমাদের আগামী প্রজন্ম খেলার মাঠে বেড়ে উঠুক। ওরা আমাদের একটা সুন্দর আগামী উপহার দিক। এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনার সঙ্গে থাকতে পারাই আমার সবচেয়ে বড় লাভ।’

    সায়েম সোবহান আনভীরের এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, এবিজি স্পোর্টস সিটির মূল দর্শন কেবল মাঠ, স্টেডিয়াম কিংবা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা, নতুন প্রতিভা তৈরি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং দেশের ক্রীড়াঙ্গনকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়ার প্রত্যাশা।

    আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন ও বড় দলগুলোর আগ্রহ, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন এবং নতুন নতুন অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তব রূপ পাচ্ছে। আহমেদ আকবর সোবহানের দূরদর্শী পরিকল্পনা এবং সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে এই উদ্যোগের পরিধি আরও বিস্তৃত হলে এবিজি স্পোর্টস সিটি শুধু বসুন্ধরা কিংবা ঢাকার নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনেরও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিচিতি হয়ে উঠতে পারে।

    আগামী প্রজন্মের জন্য একটি খেলার পরিবেশ তৈরি করা এবং সেই পরিবেশ থেকে বিশ্বমানের খেলোয়াড় গড়ে তোলাই এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    শিক্ষার্থীদের ছোট্ট উদ্যোগে ১১০ শিশুর মুখে আনন্দের হাসি

    November 27, 2026

    উদ্যোক্তারা ঋণহীন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অব্যবহৃত ১ লাখ ৪৫ হাজার কোটি

    November 26, 2026

    সেন্ট মার্টিন ভ্রমণে অনিশ্চয়তা, ভোগান্তিতে পর্যটকরা

    November 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর

    November 29, 2026

    বিশেষ প্রতিনিধি: রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি ক্রমেই দেশি-বিদেশি ক্রীড়া সংগঠক, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক…

    বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ

    November 29, 2026

    এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন

    November 28, 2026

    আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি

    November 28, 2026
    Recent Posts
    • দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সায়েম সোবহান আনভীর November 29, 2026
    • বক্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে জুলকানের উদ্যোগ November 29, 2026
    • এবিজি মিডিয়া কাপ ফুটবলে গণমাধ্যমকর্মীদের জন্য কোটি টাকার আয়োজন November 28, 2026
    • আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি November 28, 2026
    • ইলমের সঙ্গে যে ১০ গুণ থাকা অপরিহার্য November 28, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    সৃষ্টিজগতের বহু সৃষ্টির ওপর মানুষকে যেভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

    November 27, 2026

    ইলমের সঙ্গে যে ১০ গুণ থাকা অপরিহার্য

    November 28, 2026

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.