Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দুস্থদের সহায়তার পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা

    November 23, 2026

    ফরিদপুরে দুই দিনব্যাপী অধ্যাপক আলতাফ হোসেন শ্রদ্ধার্ঘ্য নাট্যোৎসব সম্পন্ন

    November 22, 2026

    ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: ৫ দিন পর মামলা, প্রধান আসামি সাবেক এমপি নিক্সন চৌধুরী

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দুস্থদের সহায়তার পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা
    • ফরিদপুরে দুই দিনব্যাপী অধ্যাপক আলতাফ হোসেন শ্রদ্ধার্ঘ্য নাট্যোৎসব সম্পন্ন
    • ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: ৫ দিন পর মামলা, প্রধান আসামি সাবেক এমপি নিক্সন চৌধুরী
    • “জ্বালাও পোড়াও আর জান- মালের ক্ষতির রাজনীতি করলে সমস্যায় পড়তে হবে”
    • অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ
    • সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগে সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
    • সাংবাদিকদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর মঞ্চ, এবিজি মিডিয়া কাপ
    • জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Monday, November 23
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      সাংবাদিকদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর মঞ্চ, এবিজি মিডিয়া কাপ

      November 21, 2026

      বৃষ্টিতে থমকে গেল ফাইনাল, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের হাতে ট্রফি

      November 20, 2026

      আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, ব্লাইন্ড ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গির বার্তা ত্রিবেদীর

      November 17, 2026

      আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

      November 17, 2026

      আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আনভীর স্টেডিয়ামের সক্ষমতা দেখে সন্তুষ্ট ইংল্যান্ড

      November 16, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগে সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
    Top News

    সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগে সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

    November 22, 20262 Mins Read

    বিশেষ প্রতিনিধি: মর্টগেজ রাখা সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অভিযোগকারীর বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে।

    জানা গেছে, গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর কমিশন এ বিষয়ে অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করে। একই ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।

    এদিকে দুদকের অনুসন্ধানের খবর পাওয়ার পর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে তাঁর বিদেশ সফরকে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমের অংশ বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

    সিটি ব্যাংক পিএলসির হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, আগামী ২২ নভেম্বর মাসরুর আরেফিন কায়রো যাচ্ছেন এবং ৩০ নভেম্বর দেশে ফিরবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি অফিসিয়াল সফর এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি বিদেশ যাচ্ছেন। এ বিষয়ে দুদককেও অবহিত করা হয়েছে।

    দেশকাল নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ইয়াহিয়া মির্জা বলেন, মাসরুর আরেফিন দেশে ফিরবেন না কেন।

    অন্যদিকে, রোববারের আগেই দুদক তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ইতোমধ্যে জারি হয়েছে কি না, সে বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

    দুদকের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    এ ছাড়া সিটি ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজারসংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগও অনুসন্ধান করছেন দুদকের অপর একজন কর্মকর্তা।

    উল্লেখ্য, মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁকে আরও তিন বছরের জন্য একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

    দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধান অনুসরণ করে অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    ভুক্তভোগীর দায়ের করা মামলার স্মারক নম্বর ৩৭০৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলাটি সিআর মামলা নম্বর ৮৮৬/২৬ (গুলশান) হিসেবে নথিভুক্ত রয়েছে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: ৫ দিন পর মামলা, প্রধান আসামি সাবেক এমপি নিক্সন চৌধুরী

    November 22, 2026

    জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

    November 21, 2026

    গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান: আইজিপি

    November 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    দুস্থদের সহায়তার পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা

    November 23, 2026

    স্টাফ রিপোর্টার: মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন…

    ফরিদপুরে দুই দিনব্যাপী অধ্যাপক আলতাফ হোসেন শ্রদ্ধার্ঘ্য নাট্যোৎসব সম্পন্ন

    November 22, 2026

    ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: ৫ দিন পর মামলা, প্রধান আসামি সাবেক এমপি নিক্সন চৌধুরী

    November 22, 2026

    “জ্বালাও পোড়াও আর জান- মালের ক্ষতির রাজনীতি করলে সমস্যায় পড়তে হবে”

    November 22, 2026
    Recent Posts
    • দুস্থদের সহায়তার পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা November 23, 2026
    • ফরিদপুরে দুই দিনব্যাপী অধ্যাপক আলতাফ হোসেন শ্রদ্ধার্ঘ্য নাট্যোৎসব সম্পন্ন November 22, 2026
    • ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: ৫ দিন পর মামলা, প্রধান আসামি সাবেক এমপি নিক্সন চৌধুরী November 22, 2026
    • “জ্বালাও পোড়াও আর জান- মালের ক্ষতির রাজনীতি করলে সমস্যায় পড়তে হবে” November 22, 2026
    • অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ November 22, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.