Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সন্ত্রাসের রাজনীতি বরদাশত করা হবে না’: রিজভী

    November 18, 2026

    ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫ 

    November 18, 2026

    ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সড়ক অবরোধ, তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, নিহত এক

    November 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সন্ত্রাসের রাজনীতি বরদাশত করা হবে না’: রিজভী
    • ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫ 
    • ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সড়ক অবরোধ, তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, নিহত এক
    • নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতের ঘোষণা বিএনপি সংসদের
    • আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, ব্লাইন্ড ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গির বার্তা ত্রিবেদীর
    • পদ্মার তলদেশে সাবমেরিন ক্যাবল ছেঁড়ায়, পাঁচ মাস অন্ধকারে দেড় হাজার পরিবার
    • স্মরণে নির্ভীক সাংবাদিক গৌতম দাস:যে মৃত্যু ব্যথিত করে আবার সাহসিকতার অনুপ্রেরণা দেয়
    • আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Wednesday, November 18
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, ব্লাইন্ড ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গির বার্তা ত্রিবেদীর

      November 17, 2026

      আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

      November 17, 2026

      আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আনভীর স্টেডিয়ামের সক্ষমতা দেখে সন্তুষ্ট ইংল্যান্ড

      November 16, 2026

      আনভীর স্টেডিয়ামে ক্রিকেটের মহোৎসব, শিরোপা জিতল ইউল্যাব

      November 14, 2026

      আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেটের মহাযজ্ঞ

      November 7, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»লাইফস্টাইল»খেলাধুলা»আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা
    খেলাধুলা

    আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

    November 17, 20262 Mins Read

    স্পোর্টস রিপোর্টার:

    ব্যাটিংয়ে দুর্দান্ত দাপট, বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স—দুই বিভাগেই শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেল বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। হোসেন ও সালমানের অপরাজিত উদ্বোধনী জুটিতে ২০৮ রানের বিশাল পুঁজি গড়ার পর শ্রীলঙ্কাকে ১১৩ রানে আটকে দিয়ে ৯৫ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার হোসেন ও সালমান।

    দুজনের দায়িত্বশীল ও ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে কোনো উইকেট না হারিয়েই ২০৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন। ৬৫ বলের ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

    অন্যদিকে সমান ৬৫ বল মোকাবিলা করে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন সালমান। তাঁর ব্যাট থেকে আসে চারটি চার। দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটির পাশাপাশি অতিরিক্ত খাত থেকে বাংলাদেশের সংগ্রহে যোগ হয় আরও ৩১ রান।

    বাংলাদেশের ব্যাটারদের সামনে কার্যত অসহায় ছিলেন শ্রীলঙ্কার বোলাররা। কোনো বোলারই উইকেট নিতে পারেননি। পিউমাল ৪ ওভারে ৪২ রান, বিজয়ান্থা ৩ ওভারে ৩১ রান, ভিনসলি ৪ ওভারে ৩০ রান এবং বিক্রমাসিংহে ১ ওভারে ১২ রান খরচ করেন।

    ২০৯ রানের কঠিন লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রান তুলতে সংগ্রাম করতে হয় শ্রীলঙ্কাকে। বাংলাদেশের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে বড় কোনো জুটি গড়ে তুলতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে সফরকারীদের ইনিংস।

    শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।

    বাংলাদেশের বোলারদের মধ্যে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। বাকি বোলাররাও রান আটকে রেখে শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে রাখেন।

    শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১১৩ রানের বেশি করতে না পারায় ৯৫ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ব্যাটিংয়ে দুই ওপেনারের অনবদ্য পারফরম্যান্স এবং বোলারদের সম্মিলিত নিয়ন্ত্রিত নৈপুণ্যে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দাপুটে জয় পেল স্বাগতিকরা।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, ব্লাইন্ড ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গির বার্তা ত্রিবেদীর

    November 17, 2026

    আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আনভীর স্টেডিয়ামের সক্ষমতা দেখে সন্তুষ্ট ইংল্যান্ড

    November 16, 2026

    আনভীর স্টেডিয়ামে ক্রিকেটের মহোৎসব, শিরোপা জিতল ইউল্যাব

    November 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    সন্ত্রাসের রাজনীতি বরদাশত করা হবে না’: রিজভী

    November 18, 2026

    মাহমুদুর রহমান তুরান, ভাঙা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টরা মানুষের ভোটাধিকার কেড়ে…

    ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫ 

    November 18, 2026

    ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সড়ক অবরোধ, তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, নিহত এক

    November 17, 2026

    নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতের ঘোষণা বিএনপি সংসদের

    November 17, 2026
    Recent Posts
    • সন্ত্রাসের রাজনীতি বরদাশত করা হবে না’: রিজভী November 18, 2026
    • ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫  November 18, 2026
    • ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সড়ক অবরোধ, তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, নিহত এক November 17, 2026
    • নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতের ঘোষণা বিএনপি সংসদের November 17, 2026
    • আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, ব্লাইন্ড ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গির বার্তা ত্রিবেদীর November 17, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.