Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব

    October 30, 2026

    চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফুটপাত ফিরিয়ে দিতে হবে পথচারীদের

    October 30, 2026

    দুই উপজেলার ১৬৮ নারীর পাশে দাঁড়াল বসুন্ধরা ফাউন্ডেশন

    October 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব
    • চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফুটপাত ফিরিয়ে দিতে হবে পথচারীদের
    • দুই উপজেলার ১৬৮ নারীর পাশে দাঁড়াল বসুন্ধরা ফাউন্ডেশন
    • বায়ুদূষণমুক্ত ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী
    • চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ
    • শাহজালালের এয়ারসাইডে নিরাপত্তাঝুঁকি, নির্দেশনা মানছে না এয়ারলাইন্স
    • ৮৫ জনের সাজা ঘিরে মৌলিক অধিকার ও আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক
    • আইসিসিবিতে ৪৪ প্রতিষ্ঠানের ফার্নিচার মেলা শুরু
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Friday, October 30
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

      October 25, 2026

      ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

      October 24, 2026

      এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অধিনায়কদের মিলনমেলা

      October 22, 2026

      ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

      October 19, 2026

      ক্রীড়ার মানচিত্রে নতুন সংযোজন এবিজি স্পোর্টস সিটি

      October 18, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»মতামত»আমাদের নাকউঁচু শিক্ষক, প্রিয় তৌফিক ভাই..
    মতামত

    আমাদের নাকউঁচু শিক্ষক, প্রিয় তৌফিক ভাই..

    October 3, 20264 Mins Read

    প্রজ্ঞাবান, পেশাদারত্ব ও আপসহীন ব্যক্তিত্বের তৌফিক ইমরোজ খালিদীর স্মরণে আমীন আল রশীদ।

    সুদর্শন। পরিপাটি পোশাক। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো ব্যক্তিত্ব। প্রমিত উচ্চারণ। প্রতিটি শব্দ বুঝেশুনে বলা। বাড়তি কথা না বলা। ভীষণ আত্মবিশ্বাসী, সেইসঙ্গে কিছুটা উন্নাসিক বা নাকউঁচু। কাউকে পাত্তা না দেওয়া। এই সবকিছু মিলিয়ে যে অবয়বটা দাঁড়ায়—তার নাম তৌফিক ইমরোজ খালিদী।

    প্রথম দেখাতেই তার প্রেমে পড়ি ২০০৮ সালে; যখন প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এবিসি রেডিওর যাত্রা শুরু হয়। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো অফিসের পঞ্চম তলায় আমাদের ক্লাস নিয়েছিলেন তিনি। সেই সুবাদে তিনি আমার সরাসরি শিক্ষকও বটে। যদিও সাংবাদিকতায় ‘স্যার’ খুব একটা চলে না বলে আর দশজনের মতো আমিও তাকে ‘ভাই’ সম্বোধন করতাম। কিন্তু বারবার মনে হতো, তৌফিক ভাইকে আসলে ‘স্যার’ বলা উচিত।

    শুক্রবার সন্ধ্যার পরে যখন তার মৃত্যুর অনাকাঙ্ক্ষিত সংবাদটা পাই, তখন মনে পড়ল—খুব সম্প্রতি তিনি আমাকে ডেকেছিলেন তার অফিসে। রাত ১০টার দিকে যাই। দীর্ঘ সময় নানা বিষয়ে আলোচনা। মূলত তিনিই বলছিলেন, আমি শুনছিলাম। এত ধীরে এবং এত আস্তে কথা বলছিলেন যে, তার চেয়ারের বিপরীতে বসেও সব শব্দ বুঝতে পারছিলাম না। ফলে কোনো কোনো বাক্য তাকে দ্বিতীয়বার বলার অনুরোধ করি। তার সঙ্গে কথা বলার একটা অসুবিধা ছিল এই যে, তিনি অনেক বাক্যই বলতেন ইংরেজিতে। ফলে খুব সতর্কভাবে কান খাড়া করে না শুনলে বোঝা যেত না যে, আগের বাংলা বাক্যের সঙ্গে ঠিক কী অর্থ বোঝাতে তিনি এই ইংরেজি বাক্যটা বললেন।

    বিডিনিউজের মতামত বিভাগে নিয়মিত লিখি—এই সুবাদেই তিনি আমাকে ডেকেছেন, প্রাথমিকভাবে ধারণাটা এরকমই ছিল। কিন্তু তার সঙ্গে অনেকক্ষণ কথা বলার পরেও ঠিক বুঝতে পারছিলাম না যে, তিনি আসলে ঠিক কী কারণে আমাকে ডেকেছেন। মাঝেমধ্যে আমার কোনো কোনো লেখার বিশেষ কোনো একটি লাইনের উদ্ধৃতি দিচ্ছিলেন। তাতে মনে হলো, তিনি আমার লেখা পড়েন। সেই লাইনগুলো আর কীভাবে লেখা যেত বা কীভাবে লিখলে আরেকটু স্পষ্ট হতো—সেটিও বললেন। তাতে মনে হলো, তিনি কিছু কিছু বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

    যেদিন গিয়েছিলাম, সেদিনও শুক্রবার ছিল। পাজামা-পাঞ্জাবির সঙ্গে কেডস পরে বসেছিলেন। টেবিলের ওপরে একটা কাঁচের বোতলে মেরুন রঙের একটা পানীয়ের দিকে কৌতূহল নিয়ে তাকালে তিনি বললেন, ‘এটা একটা অখাদ্য। সেজন্য তোমাকে দিচ্ছি না।’ তারপর বললেন, শরীরের কোনো একটা অসুবিধার কারণে এই পানীয়টা বানিয়েছেন; যাতে বিটরুট, আদা, রসুন ইত্যাদি আছে। জিজ্ঞেস করলেন, চা খাব কি না। এইসব আলাপচারিতার পরে যখন উঠব বলে অনুমতি চাইলাম, বললেন, ‘ও হ্যাঁ, তোমার তো অনেক রাত হয়েছে।’

    ২০০৮ থেকে ২০২৬—মানে দেড় যুগ ধরে একজন মানুষকে দূর থেকে দেখা। তার সঙ্গে এরকম মুখোমুখি বসে গল্প করার সুযোগ খুব বেশি হয়নি। বিডিনিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কয়েকজন অতিথির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই বলে যে, ‘হি ইজ আওয়ার অনারেবল কনট্রিবিউটর।’ এটা আমার মতো একজন লেখকের জন্য নিশ্চয়ই বড় পাওয়া; অন্তত তৌফিক ইমরোজ খালিদীর মতো একজন শিক্ষকের কাছ থেকে।

    মানুষ মানুষকে মনে রাখে কিংবা মানুষ মানুষের মধ্যে বেঁচে থাকে এইসব ছোটখাটো ঘটনার মধ্য দিয়েই। তার সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ হয়নি, কিন্তু তার সাংবাদিকতার গভীরতা, বস্তুনিষ্ঠতা, সততা ও সাহসের সঙ্গে আমাদের সকলেরই পরিচয় আছে। তার মতো একজন শিক্ষকের সঙ্গে কাজ করতে পারা যে কারো জন্যই সৌভাগ্যের বলে মনে করি।

    সাংবাদিক মহলে তৌফিক ভাইয়ের একটা বড় সমালোচনা হচ্ছে, তিনি ‘নাকউঁচু’ স্বভাবের লোক; কাউকে পাত্তা দেন না। কিন্তু এর বিপরীতে নির্মোহ বিশ্লেষণ করলে এটাও দেখা যাবে যে, বাংলাদেশের সাংবাদিকতায় যাদেরকে আমরা গুরুস্থানীয় বলে জানি ও মানি, তাদের অনেকের চেয়েই তৌফিক ইমরোজ খালিদীর পড়ালেখা, জানাবোঝা ও বিশ্লেষণী ক্ষমতা অনেক বেশি ছিল।

    তার চেয়ে বড় কথা, সাংবাদিকতার মূল কথা যে বস্তুনিষ্ঠতা—সেখানে তিনি ছিলেন আপসহীন। সবার আগে সংবাদ দেওয়ার তাড়া তার মধ্যেও ছিল। কিন্তু তিনি বিশ্বাস করতেন—ধীরে, প্রয়োজনে অন্যের পরে, কিন্তু সঠিক সংবাদ দিতে হবে। তার অর্থ এই নয় যে, বিডিনিউজ অন্যদের অনেক পরে খবর দেয়; বরং একটি তথ্যকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংবাদ আকারে পরিবেশন, এবং সংবাদের যত বেশি সম্ভব অ্যাঙ্গেল ও বিস্তারিত বিবরণসহ প্রকাশের যে নীতিতে তিনি অটল ছিলেন, সেটিই অন্য যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে বিডিনিউজকে আলাদা করে। যে কারণে প্রতিটি সংবাদমাধ্যমের বার্তাকক্ষে বিডিনিউজের সাইট খোলা থাকে। এই আস্থা অর্জন খুব সহজ নয়। পেশার প্রতি আনুগত্য এবং সৎ না থাকলে এই পর্যায়ে পৌঁছানো যায় না।

    এটা ঠিক যে, তৌফিক ভাই অনেক ব্যাপারেই একরোখা ছিলেন। নিজে যেটি বিশ্বাস করতেন, ভালো মনে করতেন, সেখানে অবিচল থাকতেন। সেই আপসহীনতার কারণে অনেক সময় তাকে হয়তো স্রোতের বিপরীতে চলা মানুষ মনে হতো। কিন্তু একরোখা, জেদি এবং ‘নাকউঁচু’ স্বভাবের হওয়ার জন্যও যে যোগ্যতা, মেধা, সততা আর পেশার প্রতি পূর্ণ পেশাদার থাকার মানসিকতা প্রয়োজন—সেগুলোও তৌফিক ভাইয়ের মধ্যে ছিল। ছিল বলেই তিনি ‘অনেক লোকের মাঝে বসে নিজের মুদ্রাদোষে’ একা, আলাদা। আমরা আপনাকে ভুলব না, প্রিয় তৌফিক ভাই—আমাদের তৌফিক স্যার! সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    বিশ্ব শিক্ষক দিবস: প্রতিশ্রুতি নয়, চাই বৈষম্যের অবসান

    October 5, 2026

    বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুর রব

    September 3, 2026

    ঋণের বোঝায় উচ্চ প্রবৃদ্ধি, অর্থনীতির ভবিষ্যৎ কতটা নিরাপদ?

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব

    October 30, 2026

    স্টাফ রিপোর্টার: উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) আয়োজিত ‘চতুর্দশ জাতীয়…

    চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফুটপাত ফিরিয়ে দিতে হবে পথচারীদের

    October 30, 2026

    দুই উপজেলার ১৬৮ নারীর পাশে দাঁড়াল বসুন্ধরা ফাউন্ডেশন

    October 30, 2026

    বায়ুদূষণমুক্ত ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী

    October 30, 2026
    Recent Posts
    • উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব October 30, 2026
    • চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফুটপাত ফিরিয়ে দিতে হবে পথচারীদের October 30, 2026
    • দুই উপজেলার ১৬৮ নারীর পাশে দাঁড়াল বসুন্ধরা ফাউন্ডেশন October 30, 2026
    • বায়ুদূষণমুক্ত ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী October 30, 2026
    • চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ October 28, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.