Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 
    • ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
    • দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন
    • আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
    • সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা
    • এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
    • ফতেহাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Thursday, May 7
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026

      শিশুকে হাম থেকে  কীভাবে সুরক্ষিত রাখা যায়?

      March 30, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»লাইফস্টাইল»গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়
    লাইফস্টাইল

    গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

    April 24, 20262 Mins Read

    স্টাফ রিপোর্টার :

    গ্রীষ্ম এলেই অনেকের মাথাব্যথা বেড়ে যায়। অনেকে এটিকে সাধারণ সমস্যা মনে করলেও, এর পেছনে থাকতে পারে মাইগ্রেন। এটি এক ধরনের স্নায়বিক জটিলতা। গরমে শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে গিয়ে রক্তনালিগুলো প্রসারিত করে, যাকে বলা হয় ভ্যালিডেশন। আর এ কারণেই গরমে মাইগ্রেনপ্রবণ মানুষের মাথা ব্যথা হয়। 

    এর সঙ্গে যুক্ত হয় আরও কিছু কারণ-

    পানিশূন্যতা, তীব্র রোদ, আর ঘুমের ঘাটতি। 

    গরমে অতিরিক্ত ঘাম ঝরায় শরীর থেকে পানি কমে যায়, ফলে মস্তিষ্কে চাপ তৈরি হয়। আবার দুপুরের কড়া রোদ চোখ ও মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপ্ত করে, ফলে ব্যথা আরও বাড়তে পারে।

    সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন?

    মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে ভুল করা খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু দুটির মধ্যে পার্থক্য স্পষ্ট। মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার একপাশে হয়, ধকধকে ধরনের এবং নড়াচড়ায় বেড়ে যায়। অনেক সময় এর সঙ্গে বমি বমি ভাব বা আলো সহ্য না হওয়ার সমস্যা থাকে। অন্যদিকে, পানিশূন্যতার মাথাব্যথা তুলনামূলক হালকা এবং পানি খেলেই কমে যায়।

    খালি পেটে থাকা মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়।

    প্রতিরোধে কী করবেন?

    গরমে মাইগ্রেন এড়াতে কিছু সহজ অভ্যাস আপনার দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রতিদিন অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি পান করুন। তরমুজের মতো পানি-সমৃদ্ধ ফল খাদ্যতালিকায় রাখুন। 

    দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন। এছাড়া, নিয়মিত খাবার খাওয়া খুব জরুরি। খালি পেটে থাকা মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। হালকা ও সহজপাচ্য খাবার বেছে নিন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন,কারণ ভালো ঘুম মাইগ্রেন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    ব্যথা শুরু হলে করণীয়

    মাইগ্রেন শুরু হলে প্রথমেই ঠান্ডা, অন্ধকার ও শান্ত পরিবেশে বিশ্রাম নিন। পর্যাপ্ত পানি বা ইলেক্ট্রোলাইট পান করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, মাইগ্রেনের ক্ষেত্রে শুধু পানি পান করলেই সবসময় উপশম হয় না।

    কখন সতর্ক হবেন?

    কিছু লক্ষণকে কখনোই হালকাভাবে নেওয়া ঠিক নয়। হঠাৎ তীব্র মাথাব্যথা, জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা বিভ্রান্তি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
    গরমে মাথাব্যথা বাড়া অস্বাভাবিক নয়, কিন্তু সচেতন থাকলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একটু যত্ন নিলেই গ্রীষ্মেও থাকা যাবে স্বস্তিতে।– সূত্র: হিন্দুস্তান টাইমস 

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

    April 29, 2026

    নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

    April 23, 2026

    ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন…

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন

    May 7, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.