বঙ্গোপসাগরে ফের আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেতও জারি করেছে সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক রোববার সকালে বলেন, “ইতোমধ্যে অবস্থান করা লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিতে হয়েছে।
“সোমবার রাতে বা মঙ্গলবার আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে শুরুতে বৃষ্টি না হলেও ২৭ অগাস্ট থেকে বৃষ্টিপাত বাড়তে পারে।”
