Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডিবি হেফাজতে মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাই কোর্টের রুল

    August 5, 2026

    জুলাই গণ অভ্যুত্থান দিবসে শ্রদ্ধাঞ্জলি- আলোচনা সভা

    August 5, 2026

    পুলিশের হেফাজতের অপরাধী হাতি আদালতের সিদ্ধান্তে যাচ্ছে মালিকের কাছে

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ডিবি হেফাজতে মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাই কোর্টের রুল
    • জুলাই গণ অভ্যুত্থান দিবসে শ্রদ্ধাঞ্জলি- আলোচনা সভা
    • পুলিশের হেফাজতের অপরাধী হাতি আদালতের সিদ্ধান্তে যাচ্ছে মালিকের কাছে
    • অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ
    • শিক্ষার্থীরাই দুই দেশের সেতুবন্ধন: আইসিসিআর বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ভারতীয় হাইকমিশনার
    • নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
    •  ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Wednesday, August 5
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026

      প্রেসার বেড়ে গেলে কি করবেন?

      July 3, 2026

      দীর্ঘ লম্ফে দেশ সেরা ফরিদপুরের শিক্ষার্থী রাহিম শেখ

      June 15, 2026

      দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

      June 9, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»উত্তরাধিকার ও জনআস্থার সমীকরণে ফরিদপুরে বিজয়ী দুই নারী
    Top News

    উত্তরাধিকার ও জনআস্থার সমীকরণে ফরিদপুরে বিজয়ী দুই নারী

    February 14, 20263 Mins Read

    সাইদা আক্তার:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুরের রাজনীতিতে নতুন বাস্তবতাকে সামনে এনেছে কর্মী-সমর্থক এবং ভোটাররা। চারটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে নারী ছিলেন তিনজন। শেষ পর্যন্ত বিজয়ের হাসি ফুটেছে দুই নারী প্রার্থীর মুখে-শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২) এবং চৌধুরী নায়াব আহমেদ ইউসুফ (ফরিদপুর-৩)।

    এটি শুধু দুটি আসনের ফল নয়; বরং উত্তরাধিকার, সাংগঠনিক শক্তি, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও জনআস্থার সমন্বয়ে গড়ে ওঠা এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা বলছেন এলাকাবাসী। এই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, রাজনৈতিক উত্তরাধিকার পথ দেখাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে জনগণের বিশ্বাস ও মাঠের জনসংযোগ।

    ফরিদপুর-২: ঐতিহ্যের উত্তরসূরি থেকে জননেত্রী :
    জেলার সালথা-নগরকান্দা আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে ৩২ হাজারের বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। রাজনৈতিকভাবে এই আসনটি দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এমন প্রেক্ষাপটে তাঁর জয়কে অনেকেই দেখছেন সাংগঠনিক ধারাবাহিকতার সফল প্রয়োগ হিসেবে।

    প্রয়াত বিএনপি মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুর রহমানের কন্যা হিসেবে শামার পরিচয় দীর্ঘদিনের। কিন্তু এবারের নির্বাচনে তিনি বারবার বলেছেন, “আমি উত্তরাধিকারকে সুবিধা হিসেবে নয়, দায়িত্ব হিসেবে দেখি। মানুষের আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

    তিনি আরো বলেন, “এই বিজয় উল্লাসের নয়, দায়িত্বের। সালথা-নগরকান্দার মানুষ দীর্ঘদিন অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষায় পিছিয়ে। সংসদে যাওয়ার পর প্রথম কাজ হবে এই অঞ্চলকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত করা।”

    তিনি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সংরক্ষণাগার ও হিমাগার স্থাপন, নারীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা এবং তরুণদের কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
    এই নারী রাজনীতিক বলেন, আমি মনে করি “রাজনীতি মানে ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানো।”
    আমার পিতাকে দেখেছি রাজনৈতিক জীবনে তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন, দল মতের ঊর্ধ্বে  থেকে তিনি মানুষের সেবা দিয়েছেন।

    ফরিদপুর-৩: পুনরুদ্ধারের রাজনীতি ও নগর ভাবনা :
    ফরিদপুর সদর আসনে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ। এই আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাঁর বিজয়কে বিএনপির জন্য “আস্থা পুনরুদ্ধার” হিসেবেই দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

    নায়াব ইউসুফ সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা। তবে নিজস্ব সাংগঠনিক কর্মকাণ্ড ও মহিলা দলে সক্রিয় ভূমিকার মাধ্যমে আলাদা পরিচিতিও তৈরি করেছেন নিজেকে তিনি।

    ফরিদপুরের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের তৃতীয় প্রজন্মের নেতৃত্ব নায়াব ইউসুফ আহমেদ বলেন, “ফরিদপুর শহরকে আধুনিক ও নিরাপদ নগরীতে রূপ দিতে চাই। বিভাগ বাস্তবায়ন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষা-স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ গড়াই আমার অগ্রাধিকার।”

    তিনি আরো বলেন, “মানুষ শুধু অতীত স্মৃতি দিয়ে ভোট দেয় না; তারা ভবিষ্যতের প্রতিশ্রুতি দেখে সিদ্ধান্ত নেয়। আমি সেই ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব পালনে সক্রিয় থাকবো।”

    শামা ওবায়েদ যেখানে গ্রামীণ অবকাঠামো ও কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন, সেখানে নায়াব ইউসুফ শহরকেন্দ্রিক উন্নয়ন, উচ্চশিক্ষা ও নগর নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছেন। ফলে তাঁদের অগ্রাধিকার ভিন্ন হলেও লক্ষ্য এক-জনআস্থা ধরে রাখা ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের ভোটারদের রায়ে নারীর নেতৃত্বের সমর্থন প্রসঙ্গে ,ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সনাকের সাবেক সভাপতি এডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, নির্বাচনে জয় যেমন রাজনৈতিক স্বীকৃতি দেয়, তেমনি বাড়িয়ে দেয় প্রত্যাশা। শামা ও নায়াব দু’জনের কাছেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা এবং দলমত নির্বিশেষে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা। সেখানে দুই নেত্রীর বক্তব্যেই ঐক্য, দায়িত্ব ও উন্নয়নের প্রতিশ্রুতি স্পষ্ট।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ডিবি হেফাজতে মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাই কোর্টের রুল

    August 5, 2026

    জুলাই গণ অভ্যুত্থান দিবসে শ্রদ্ধাঞ্জলি- আলোচনা সভা

    August 5, 2026

    পুলিশের হেফাজতের অপরাধী হাতি আদালতের সিদ্ধান্তে যাচ্ছে মালিকের কাছে

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ডিবি হেফাজতে মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাই কোর্টের রুল

    August 5, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরে ডিবি হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক যুবকের মৃত্যুর…

    জুলাই গণ অভ্যুত্থান দিবসে শ্রদ্ধাঞ্জলি- আলোচনা সভা

    August 5, 2026

    পুলিশের হেফাজতের অপরাধী হাতি আদালতের সিদ্ধান্তে যাচ্ছে মালিকের কাছে

    August 4, 2026

    অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

    August 4, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.