স্টাফ রিপোর্টার:
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ১১ দলীয় জোটের দুই প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও জামায়াতে ইসলামী দলের প্রার্থীর মধ্যে সমন্বয় হয়েছে। এর আগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ফরিদপুর-৪ আসনে এই দুই প্রার্থীর নির্বাচনীয় প্রচারণার বিষয়ে উন্মুক্ত রাখা হয়। এতে দুই প্রার্থীই তাদের প্রতিক নিয়ে ভোটের মাঠে নির্বাচনীয় প্রচারণা চালায়। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা।
মিজানুর রহমান মোল্লা জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন দিয়ে জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতিকের পক্ষে কাজ করবো। তবে ভিন্ন কোন দলে যোগদানের বিষয়টি অপপ্রচার বলে দাবি করেন তিনি।
অন্যদিকে ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন জানান, রিক্সা প্রতিকের প্রার্থী মিজানুর রহমান মোল্লা একজন বড় মনের মানুষ এবং আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। ১১ দলীয় জোটকে শক্তিশালী করতে তিনি নিজের নির্বাচনীয় কার্যক্রম থেকে সরে গিয়ে দাড়িয়ে পাল্লাকে ভোটের মাঠে সমর্থন দিয়ে কাজ করবেন। এতে ইসলামি দলগুলো আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিপুল ভোটের ব্যবধানে ফরিদপুর-৪ আসনে দাড়ি পাল্লা জয় যুক্ত হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, মিজানুর রহমান মোল্লা বাংলাদেশে ইনসাফ ভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি জামায়াতে ইসলামী প্রার্থী সরোয়ার হোসেনের পক্ষে সমর্থন দিয়েছেন। তার এ উদারতা যা ফরিদপুর-৪ আসনের মানুষ চিরদিন স্মরণে রাখবে।
