স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় নিবাচনে ফরিদপুর-৩ সদর আসনের মনোনয়পত্র যাচাই-বাছাই করেছেন জেলা রিটারিং কর্মকতা । এসময় মোট ৬ প্রার্থীর মধ্যে বিএনপির ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধে ঘোষনা করা হয়েছে, বাতিল করা হয়েছে এক জনের ।
শুক্রবার বেলা ১১টার সময় ফরিদপুর জেলা প্রশাসকের কাযালয়ে সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় । এসময় সদর আসনের সকল প্রার্থীর উপস্থিত ছিলেন ।
জেলা রিটারিং কর্মকতায় মো. কামরুল হাসান মোল্লা জানান, দখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এক জন স্বতন্ত্র প্রার্থীর কাগজপত্রে ট্রুটি থাকায় তা বাতিল ঘোষনা করা হয় । এছাড়া অন্য ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে ।
নিজ নিজ মনোনয়পত্র বৈধ ঘোষনারর পর শুক্রিয়া ব্যক্ত করেন বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ও জামায়াতের প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব ।
তারা দু জনেই বলেন, এখন পযন্ত নির্বাচনী পরিবেশ সুন্দর আছে, প্রশাসনের চলমান কাযক্রমে আমরা খুশি । আশা করছি ভাল নিরাবচন হবে ।
