স্টাফ রিপোর্টার: কাজে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খোঁজ মিলছেনা ফরিদপুরের দিন মজুর সোননামদ্দিনের । এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানা সাধারন ডায়রি করা হয়েছে।
থানায় দায়ের করা সাধারন ডায়রির সূত্র ও পরিবার জানা যায়, গত ১৭ ডিসেম্বর বুধবার দুপুরে কাজের উদ্দেশ্যে ঢাকা যাইবার কথা বলিয়া বাড়ি থেকে বের হয়। এর পরদিন বৃহঃপতিবার তার ব্যবহৃত মোবাইল নং-০১৩০৬-৮৬৯৫৭৭ হইতে ছোটবোনের নম্বর ০১৬৪০-১৬৫১৩৮ এ ফোন করিয়া আমাদের সাথে তাহার সর্বশেষ কথা হয়। তার পর শুক্রবার হইতে তাহার আর কোনও খোজ পাওয়া যাচ্ছে না, তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ। আমরা কোথাও না পাইয়া আত্মীয়-স্বজনদের বাড়ি, পরিচিত সকল স্থানে খোজাখুজি করি কিন্তু এখন পর্যন্ত তাহার কোন সন্ধান করিতে পারি নাই, এখন পর্যন্ত সে আর বাসায়ও ফিরিয়া আসে নাই।
পুলিশ জানায়, গায়ের রং- শ্যামলা,উচ্চতা- ৫.২ ফুট, মাথার চুল- কালো ও খাটো, বয়স- ৭৫ বছর, তাহার পরণে চেক লুঙ্গি ও হালকা খয়েরী রং এর পাঞ্জাবী পরিহিত ছিল। তার বাড়ি সাং-হামিদ মুন্সীর ডাঙ্গী, পোঃ- বাকিগঞ্জ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর।
নিখোজের মেয়ে মনিরা বেগম বলেন, আমার পিতা একজন দিন মজুর সে ঢাকায় দৈনিক কন্টাকে কাজ করতো। আমরা তাকে বিভিন্ন জায়গা খুজছি কিন্ত কোন সন্ধ্যান মিলছেনা।
