Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 
    • ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
    • দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন
    • আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
    • সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা
    • এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
    • ফতেহাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Friday, May 8
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026

      শিশুকে হাম থেকে  কীভাবে সুরক্ষিত রাখা যায়?

      March 30, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»Top News»মুক্তিযুদ্ধের উপ সেনাপতি এ কে খন্দকার চলে গেলেন
    Top News

    মুক্তিযুদ্ধের উপ সেনাপতি এ কে খন্দকার চলে গেলেন

    December 20, 20253 Mins Read

    স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধের উপ সেনাপতি, সাবেক বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীরউত্তম আর নেই; তার বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর।

    সাবেক এই এয়ার ভাইস মার্শাল বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা গেছেন বলে আইএসপিআরের এক বার্তায় জানানো হয়েছে।

    মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এ কে খন্দকার।

    মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে এ কে খন্দকারকে স্বাধীনতা পদক দেয় সরকার।

    ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর প্রকাশিত এ কে খন্দকারের ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটিতে বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য থাকায় তখন ব্যাপক সমালোচনা হয়। সে সময় সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন এ কে খন্দকার। প্রকাশের চার বছর পর ২০১৯ সালে তিনি বইটির একটি অনুচ্ছেদ প্রত্যাহার করে নেন এবং ভুল তথ্য দেওয়ার জন্য জাতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার কাছে ক্ষমা চান।

    এ কে খন্দকারের পৈত্রিক বাড়ি পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা গ্রামে হলেও তার জন্মস্থান রংপুরে। বাবার এ কর্মস্থলে ১৯৩০ সালের ১ জানুয়ারি তার জন্ম। বাবা খন্দকার আব্দুল লতিফের চাকরির সুবাদে তার পড়ালেখার হাতেখড়ি হয় নওগাঁ মিউনিসিপ্যাল স্কুলে।

    এরপর ১৯৪৭ সালে মালদহ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে রাজশাহী কলেজ থেকে ইন্টারমেডিয়েট পাস করেন। ঢাকা আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বুয়েট) অধ্যয়নরত অবস্থায় তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন, কমিশন পান ১৯৫২ সালে।

    ১৯৫১ থেকে ১৯৬৯ পর্যন্ত বিমান বাহিনীর বিভিন্ন পদমর্যাদায় পশ্চিম পাকিস্তানে কাটে একে খন্দকারের। ১৯৬৯ সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীর ঢাকা ঘাঁটিতে উইং কমান্ডার হিসেবে বদলি হয়ে আসেন। সেই সময়ের উত্তাল দিন খুব কাছ থেকে দেখেন।

    এরপর একাত্তরের ২৫ মার্চ নিরস্ত্র বাঙালিদের ওপর ‘অপারেশন সার্চলাইট’ শুরু হয়। ২৮ মার্চ এ কে খন্দকার ২ সপ্তাহের জন্য ছুটির আবেদন করেন এবং তা মঞ্জুর হয়।

    তারপর তিনদফার চেষ্টায় ১৫ মে তিনি পরিবার ও বিমান বাহিনীর কয়েকজন বাঙালি কর্মকর্তাকে নিয়ে ভারতের আগরতলায় পৌঁছান। এরপর কলকতায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং কর্নেল এম এ জি ওসমানীর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে।

    এরপর ভারতের নাগাল্যান্ডে ২ মাস প্রশিক্ষণ শেষে ভারতের দেওয়া ৩টি বেসামরিক বিমান ও কয়েকজন বাঙালি বৈমানিক নিয়ে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়।

    ডিসেম্বর মাসের শুরুর দিকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর সরাসরি যুদ্ধ শুরু হলে বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকরা শত্রুর বিরুদ্ধে বেশ কিছু সফল আক্রমণ পরিচালনা করেন।

    স্বাধীনতার পর এ কে খন্দকার প্রধান হিসেবে বিমান বাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতার পরে তাকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয়।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ

    May 5, 2026

    এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

    May 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন…

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন

    May 7, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.