Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    লেবাননে বিমান হামলায় নিহত দিপালীর মরদেহ গ্রামে, শেষ বিদায়ে স্বজনদের আহাজারি

    May 8, 2026

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • লেবাননে বিমান হামলায় নিহত দিপালীর মরদেহ গ্রামে, শেষ বিদায়ে স্বজনদের আহাজারি
    • ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 
    • ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
    • দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন
    • আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
    • সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা
    • এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Friday, May 8
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026

      শিশুকে হাম থেকে  কীভাবে সুরক্ষিত রাখা যায়?

      March 30, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»Top News»সালথায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০: বাড়িঘর ভাঙচুর লুটপাট
    Top News

    সালথায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০: বাড়িঘর ভাঙচুর লুটপাট

    November 29, 20252 Mins Read

    সালথা : ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ অংশ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬টা বেলা পনে ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় তিনটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষচলাকালে অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে গবাদি গশুসহ মালামাল।

    এলাকাবাসী সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলার গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। সম্প্রতি এই বিরোধের জেরে উভয় নেতার সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। জাহিদ ও নুরু মাতুব্বর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তবে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর তারা উভয় নেতাই বিএনপিতে যোগ দিয়ে গট্টি ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন।

    এরই ধারাবাহিকতায় মাঝে মাঝে একপক্ষ আরেক পক্ষের সমর্থকদের ওপর হামলাপাল্টা হামলা চালিয়ে আসছে। এরই জেরে শনিবার সকালে উভয়পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায় এই সংঘর্ষ বালিয়া বাজার, কাঠিয়ার গট্টি গ্রাম ও বালিয়া গট্টি গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি, আড়ুয়াকান্দী, ঝুনাখালি, মেম্বার গট্টি, ভাবুকদিয়া, সিংহপ্রতাব, গট্টি, কানুইর, দিয়াপাড়া, জয়ঝাপ, আগুলদিয়া, মোড়হাটসহ অন্তত ২০টি গ্রামের মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। আতঙ্কে এলাকার নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য এদকি-ওদিক ছুটাছুটি করতে দেখা যায়।  

    জানা যায়, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষচলাকালে উভয়পক্ষের অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এর মধ্যে ওমর ফারুক নামে এক যুবকের ৫টি লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

    এ বিষয় বক্তব্য নেওয়ার জন্য জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

    সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষন চেষ্টার পর বেলা পনে ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    লেবাননে বিমান হামলায় নিহত দিপালীর মরদেহ গ্রামে, শেষ বিদায়ে স্বজনদের আহাজারি

    May 8, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ

    May 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    লেবাননে বিমান হামলায় নিহত দিপালীর মরদেহ গ্রামে, শেষ বিদায়ে স্বজনদের আহাজারি

    May 8, 2026

    স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম। মৃত্যুর এক…

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.