Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই

    November 2, 2026

    ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

    November 2, 2026

    হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি

    November 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই
    • ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন
    • হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি
    • ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে গেল দুর্বৃত্তরা
    • গণধর্ষণের শিকার হয়ে কিশোরীর আত্মহননের অভিযোগ!
    • আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও
    • দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল
    • যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Tuesday, November 3
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

      October 25, 2026

      ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

      October 24, 2026

      এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অধিনায়কদের মিলনমেলা

      October 22, 2026

      ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

      October 19, 2026

      ক্রীড়ার মানচিত্রে নতুন সংযোজন এবিজি স্পোর্টস সিটি

      October 18, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»লাইফস্টাইল»শীতে হাত ফেটে যাচ্ছে, জেনে নিন সমাধান
    লাইফস্টাইল

    শীতে হাত ফেটে যাচ্ছে, জেনে নিন সমাধান

    November 26, 2025Updated:November 26, 20253 Mins Read

    স্টাফ রিপোর্টার :

    শীতকালে অনেকেরই হাত খসখসে হয়ে যায় বা ফেটে যায়। এর মূল কারণ হলো, ঠান্ডা আবহাওয়ায় বাতাসের আর্দ্রতা কমে যায় এবং ত্বক তার প্রাকৃতিক তেল (লিপিড) বা আর্দ্রতা ধরে রাখতে পারে না। ত্বকের বাইরের স্তর আসলে এক ধরনের সুরক্ষা দেয়াল, যেখানে থাকে প্রাকৃতিক তেল আর পানি। শীতের শুষ্ক বাতাস, ঠান্ডা তাপমাত্রা আর আমাদের বারবার হাত ধোয়ার অভ্যাস, গরম পানি ও সাবানের ব্যবহার এই সুরক্ষা দেয়ালকে দুর্বল করে ত্বককে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে। ফলে ত্বক শুষ্ক হয়, ফেটে যায় এবং জ্বালা বা সংক্রমণের শিকার হওয়ার ঝুঁকি বাড়ে।

    শীতে হাতের রুক্ষতা দূর করে কোমলতা ফিরিয়ে আনতে নিচের ১০টি পরামর্শ মেনে চলুন –

    ১. অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল দ্রুত শুষে নেয়। তাই হাত ধোয়ার সময় অতিরিক্ত গরম পানির বদলে কুসুম গরম পানি ব্যবহার করুন, এতে লিপিড স্তরের ক্ষতি কম হয় এবং অতিরিক্ত জলীয় অংশ বেরিয়ে যাওয়া আটকায়। বেশিক্ষণ ধরে হাত ধোবেন না। হাতে কম সময় পানি লাগলে ত্বক কম ক্ষতিগ্রস্ত হয়।

    ২. ক্ষারযুক্ত সাবান বাদ দিন সাধারণ কড়া সাবান ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এর বদলে ময়েশ্চারাইজার যুক্ত বা ‘পিএইচ ব্যালেন্সড’ (pH-balanced) কোমল ক্লিনজার ব্যবহার করুন। এগুলো ত্বককে শুষ্ক না করেই পরিষ্কার করে।  গবেষণায় দেখা গেছে, স্নিগ্ধতা-যোগকারী (emollient) উপাদানযুক্ত ক্লিনজার শীতে শুষ্ক ত্বকের জন্য ভালো এবং কয়েক সপ্তাহের মধ্যে ত্বকের অবস্থার উন্নতি করে।

    ৩. হাত ধোয়ার পরই ময়েশ্চারাইজার লাগান হাত ধুয়ে তোয়ালে দিয়ে মোছার ২-৩ মিনিটের মধ্যেই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বকের আর্দ্রতা আটকে রাখতে সাহায্য করে। পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন যুক্ত লোশন বেশ কার্যকর।

    ৪. সঠিক ক্রিম বেছে নিন পাতলা লোশনের চেয়ে ভারী ক্রিম বা অয়েন্টমেন্ট শীতকালে বেশি ভালো কাজ করে। হাত বেশি ফাটলে রাতে পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন এবং দিনের বেলা ঘন ক্রিম ব্যবহার করুন।

    ৫. গ্লাভস পরে কাজ করুন থালাবাসন ধোয়ার লিকুইড বা ডিটারজেন্ট হাতের ত্বককে রুক্ষ করে তোলে। তাই পানি ও সাবানের কাজ করার সময় ওয়াটারপ্রুফ বা রাবারের গ্লাভস পরার অভ্যাস করুন।  রাতে ময়েশ্চারাইজার লাগিয়ে কটন গ্লাভস পরলে আরও ভালো ফল পাওয়া যায়।

    ৬. স্যানিটাইজার ব্যবহারে সতর্ক হোন স্যানিটাইজার প্রয়োজনীয় হলেও হাতে শুষ্কতা বাড়ায়। অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ত্বককে আরও শুষ্ক করে দেয়। হাত যদি আগে থেকেই রুক্ষ হয়ে থাকে, তাহলে স্যানিটাইজার শুকিয়ে যাওয়ার পরপরই হাতে ময়েশ্চারাইজার মাখুন। সম্ভব হলে ময়েশ্চারাইজার যুক্ত স্যানিটাইজার ব্যবহার করুন।

    ৭. সুগন্ধিযুক্ত পণ্য এড়িয়ে চলুন কৃত্রিম সুগন্ধি বা প্রিজারভেটিভ ত্বকে অ্যালার্জি বা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে, যা শীতে আরও বেড়ে যায়। তাই সেনসিটিভ বা সংবেদনশীল ত্বকের জন্য গন্ধহীন পণ্য ব্যবহার করাই নিরাপদ। যদি ময়েশ্চারাইজ করার পরেও জ্বালা চলতে থাকে, তবে হাইপোঅ্যালার্জেনিক পণ্য ব্যবহার করুন এবং চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।

    ৮. ঘরের বাতাস আর্দ্র রাখুন শীতে ঘরের বাতাস খুব শুকনো থাকে। আর্দ্রতা একটু বাড়ালে ত্বক অনেকটা আরাম পায়। হিউমিডিফায়ার ব্যবহার করে ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করুন।

    ৯. কাজের প্রয়োজনে বারবার হাত ধোয়ার নিয়ম হাসপাতাল, রান্নাঘর বা এমন কোনো কাজে থাকলে যেখান হাত ধোয়া বেশি লাগে, সেক্ষেত্রে নরম সাবান ব্যবহার করুন এবং হাত শুকানোর সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার লাগান। সম্ভব হলে দস্তানা পরুন।

    ১০. প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন যদি হাত ফেটে রক্ত বের হয়, তীব্র ব্যথা হয় বা ইনফেকশন দেখা দেয়, তবে দেরি করবেন না। এক-দুই সপ্তাহেও ঘরোয়া যত্নে কাজ না হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। চিকিৎসা না করালে ফাটলগুলো ব্যাকটেরিয়া ঢোকার পথ তৈরি করতে পারে।

    শীতে হাত নরম ও সুস্থ রাখতে খুব বড় কিছু করার দরকার নেই। প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললেই শীতে আপনার হাত থাকবে কোমল ও সুন্দর । তথ্য সূত্র-দেশকাল নিউজ

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

    October 25, 2026

    ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

    October 24, 2026

    এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অধিনায়কদের মিলনমেলা

    October 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই

    November 2, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এলিভেটেড অংশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত…

    ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

    November 2, 2026

    হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি

    November 2, 2026

    ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে গেল দুর্বৃত্তরা

    November 2, 2026
    Recent Posts
    • ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই November 2, 2026
    • ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন November 2, 2026
    • হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি November 2, 2026
    • ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে গেল দুর্বৃত্তরা November 2, 2026
    • গণধর্ষণের শিকার হয়ে কিশোরীর আত্মহননের অভিযোগ! November 1, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.