স্টাফ রিপোর্টার: ২০২৪ সালে জুলাইয়ের আন্দোলনের চেতনায় দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার প্রতিবাদে ফরিদপুরে গেজেট (গেজেট নম্বর – ২৪৮৯) থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার আবেদন করেছেন জুলাই যোদ্ধা আবরাব নাদিম (২৭)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে “জুলাইয়ের সরকারি গেজেট এবং মাসিক ভাতাসহ সকল সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহার”-এর এ আবেদন করেন তিনি।
এসময় জেলা প্রশাসকের (ডিসি) পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন এ আবেদনপত্রটি গ্রহণ করেন।
জেলা প্রশাসকের বরাবর দেওয়া ওই লিখিত আবেদনে জুলাই যোদ্ধা আবরার নাদিম বলেন, ‘জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনভাবেই এক বছরের অধিক সময় ধরে পারেনি এবং কার্যকর যে পদক্ষেপ তাও নিতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোও বিভিন্ন অসংগতিমূলক কর্মকাণ্ড লক্ষণীয় রয়েছে।
লিখিত আবেদনে তিনি আরও উল্লেখ করেন, ‘বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে আগের মত বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙ্গেনি, সাথে অনিয়মও থেমে নেই, যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নেইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।’
এব্যাপারে আবরার নাদিম বলেন, ‘আমরা যে জন্য আন্দোলন করেছিলাম তার কোনো প্রতিফলন দেখতে পারছিনা। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল সে ব্যাপারে কার্যকার কোন পদক্ষেপ নিতে পারেনি। তাই আমি সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার ও সুযোগ-সুবিধা থেকেও নাম প্রত্যাহারের আবেদন করেছি।’
আবেদনপত্রটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদনটি আমরা পেয়েছি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
Trending
- অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ
- শিক্ষার্থীরাই দুই দেশের সেতুবন্ধন: আইসিসিআর বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ভারতীয় হাইকমিশনার
- নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
- ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫
- সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩
- আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
