স্টাফ রিপোর্টার:
মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফরিদপুর ও রাজবাড়ীর অনেক জেলেরা পদ্মায় মাছ শিকার করছে নিয়মিত। এ সংবাদ প্রকাশের পর তৎপর হয়ে উঠে প্রশাসন।
শনিবার বিকালে ফরিদপুরের নর্থচ্যানেল এলাকায় পদ্মা নদীতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন । এ অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার সময় জেলেদের ত্রিশ হাজার মিটার জাল জব্দ করে, পরে তা পুড়িয়ে দেয় প্রশাসন।
অভিযানে উপজেলা নিরর্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলামসহ মৎস্য বিভাগ, র্যাব-১০, কোতয়ালী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
সদর উপজেলা নিবাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার খবরের আমরা বিশেষ অভিযান পরিচালনা করি । এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায় । পরে সেখান থেকে ত্রিশ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয় । যার বাজার মূল্যে পনেরো লক্ষ টাকা হবে।
তিনি বলেন, স্থানীয় সকলের উপস্থিতি জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয় ।
জেলেদের অভিযোগ, সরকারি ভাবে প্রনোদনার সকল জেলেদের না পাওয়ায়, আর্থিক চাহিদা আর পরিবারের চাহিদা মেটানোর জন্য বাধ্য হয়ে জেল জরিমানা উপেক্ষা করে নদীতে নামতে হয় তাদের।
