স্টাফ রিপোর্টার:
ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে বেলা সাড়ে ১১ টার স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বৃহত্তর ফরিদপুর মানেই শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজবাড়ী। ঐ সকল জেলার ভাইরা তাদের স্বাস্থ্য শিক্ষাসহ দৈনন্দিন কাজে ফরিদপুরে আসেন। আজ কেন তারা বৈরি আচরণ করছেন এটা আমাদের বোধগম্য নয়। আমরা সরকার প্রধানের কাছে আহ্বান জানিয়ে বলব। যত দ্রুত সম্ভব ফরিদপুর কে বিভাগ ঘোষণা করুন, অন্যথায় রাজপথে নেমে দাবি আদায় করা হবে।ফরিদপুরের প্রশ্নে আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ । এ সময় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বৈষ্ণম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরবার ইতু, বিএনপি’র কিবরিয়া স্বপন, সসৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
