স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারী মৃত্যু হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩০ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ মাহমুদুল হাসান জানিয়েছেন, আসমা আতার মুন্নি (২৫) নামে এক নারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো, পরে তার মৃতু্ হয়। তার বাড়ী শহরের ঝিলটুলী এলাকাতে।
হাসপাতাল সূত্র জানায়,মুন্নি ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৮ সেপ্টেম্বর ভর্তি হয়, পরে ২৯ তারিখ রাত সাড়ে ১১ টার মারা যায়।
সিভিল সার্জন আরো জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জন ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে, এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২২জন ভতি রয়েছে।
