স্টাফ রিপোর্টার: নভেম্বরের ১ তারিখ থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
সচিব আরও জানান, প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। এই সুযোগ থাকবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু শেষ দুই মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে রাতে সেন্টমার্টিনে থাকা যাবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে সেন্টমার্টিন দ্বীপে ৯ মাস (ফেব্রুয়ারি থেকে অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানালেও সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।
