Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পুলিশের হেফাজতের অপরাধী হাতি আদালতের সিদ্ধান্তে যাচ্ছে মালিকের কাছে

    August 4, 2026

    অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

    August 4, 2026

    শিক্ষার্থীরাই দুই দেশের সেতুবন্ধন: আইসিসিআর বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ভারতীয় হাইকমিশনার

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পুলিশের হেফাজতের অপরাধী হাতি আদালতের সিদ্ধান্তে যাচ্ছে মালিকের কাছে
    • অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ
    • শিক্ষার্থীরাই দুই দেশের সেতুবন্ধন: আইসিসিআর বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ভারতীয় হাইকমিশনার
    • নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
    •  ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫
    • সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩
    • আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Tuesday, August 4
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026

      প্রেসার বেড়ে গেলে কি করবেন?

      July 3, 2026

      দীর্ঘ লম্ফে দেশ সেরা ফরিদপুরের শিক্ষার্থী রাহিম শেখ

      June 15, 2026

      দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

      June 9, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»ভাঙ্গায় মহাসড়কের পর এবার রেলপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
    Top News

    ভাঙ্গায় মহাসড়কের পর এবার রেলপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন

    September 11, 20252 Mins Read

    ভাঙ্গা:

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এবার রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এর ফলে বন্ধ হয়ে গেছে ঢাকা-খুলনা-বেনাপোলের পথের ট্রেন, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

    বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকে আলগী ইউনিয়নের মানুষ ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদি এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে রেল চলাচল বন্ধ করে দেন। ভাঙ্গা রেলওয়ে স্টেশনের ৮১ নম্বর গেটের এই অবরোধে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি আটকে পড়ে।

    Advertisement

    ট্রেনটি সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে এলেও ভাঙ্গায় পৌঁছানোর আগেই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক স্টেশনে ২০ কিলোমিটার দূরে আটকে রাখা হয়। সকাল ৯টায় ট্রেনটির ভাঙ্গায় পৌঁছানোর কথা ছিল। এছাড়া সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসার কথা থাকা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ রাখা হয়েছে। এর ফলে খুলনাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

    ভাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার সাকিবুর রহমান আকন্দ বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশৃঙ্খলা এড়াতে ট্রেনটি দূর থেকেই বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে।” আটকে পড়া ট্রেনটি বিকল্প পথে পাঠানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলেও তিনি জানান।

    আন্দোলনরত এলাকাবাসী ও আলগী ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, “আমাদের দুইটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) পূর্বের আসনে পুনর্বহাল না করা পর্যন্ত কোনো ট্রেনই চলতে দেবো না।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনও মো. মিজানুর রহমান বলেন, “রেলপথ অবরোধের খবর পেয়েছি। আমরা স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছি, তবে তারা কোনো কথা শুনছেন না।”

    গত সপ্তাহে নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রকাশিত এক গেজেটে ফরিদপুর-৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়নকে পাশ্ববর্তী ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই গেজেটে স্বাক্ষর করেন।

    এরপর থেকেই এলাকাবাসী প্রতিবাদে ফুঁসে ওঠে এবং ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কসহ এক্সপ্রেসওয়ে অবরোধ শুরু করে। এখন সেই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে রেলপথেও।

    গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আগারগাঁওয়ে সাংবাদিকদের বলেন, “আইন অনুযায়ী এই বিষয়ে কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।” তার এই বক্তব্যে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা।

    তারা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেল ও সড়কপথে অনির্দিষ্টকালের অবরোধ চলবে। 

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    পুলিশের হেফাজতের অপরাধী হাতি আদালতের সিদ্ধান্তে যাচ্ছে মালিকের কাছে

    August 4, 2026

    অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

    August 4, 2026

    নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    পুলিশের হেফাজতের অপরাধী হাতি আদালতের সিদ্ধান্তে যাচ্ছে মালিকের কাছে

    August 4, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে ইজিবাইক…

    অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ

    August 4, 2026

    শিক্ষার্থীরাই দুই দেশের সেতুবন্ধন: আইসিসিআর বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ভারতীয় হাইকমিশনার

    August 4, 2026

    নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

    August 4, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.