Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসা সেবা

    August 5, 2026

    ফরিদপুর পৌরসভা ও জেলা পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব

    August 5, 2026

    ডিবি হেফাজতে মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাই কোর্টের রুল

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসা সেবা
    • ফরিদপুর পৌরসভা ও জেলা পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব
    • ডিবি হেফাজতে মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাই কোর্টের রুল
    • জুলাই গণ অভ্যুত্থান দিবসে শ্রদ্ধাঞ্জলি- আলোচনা সভা
    • পুলিশের হেফাজতের অপরাধী হাতি আদালতের সিদ্ধান্তে যাচ্ছে মালিকের কাছে
    • অভিযানের ১১ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ
    • শিক্ষার্থীরাই দুই দেশের সেতুবন্ধন: আইসিসিআর বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে ভারতীয় হাইকমিশনার
    • নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Thursday, August 6
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026

      প্রেসার বেড়ে গেলে কি করবেন?

      July 3, 2026

      দীর্ঘ লম্ফে দেশ সেরা ফরিদপুরের শিক্ষার্থী রাহিম শেখ

      June 15, 2026

      দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

      June 9, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»ছেলে-মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
    Top News

    ছেলে-মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

    September 8, 20253 Mins Read

    ১৯৮১ সালের ১৭ই মে থেকে আজ পর্যন্ত, মানে একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা।

    কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কীভাবে দলের হাল ধরবেন, সেই ‘সাকসেসন প্ল্যান’ বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়েই তিনি প্রকাশ্যে মুখ খোলেননি – বা ঠিক কী ভাবছেন, তারও কোনো আভাস দেননি।

    অনেক পর্যবেক্ষক মনে করেন, গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রমও নিষিদ্ধ করে রেখেছে।

    বস্তুত শেখ হাসিনা উপস্থিত না-থাকলে দলের তৃণমূল স্তরের নেতা-কর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন, তা নিয়েও ছিল চূড়ান্ত অস্পষ্টতা।

    বিবিসি বাংলা জানতে পেরেছে, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল – এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন।

    পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরও।

    এ ক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে ‘মডেল’টা অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলেমেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি।

    এদিকে মাত্র মাসদুয়েক আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ‘রিজিওনাল ডিরেক্টর’ পদে ছিলেন সায়মা ওয়াজেদ, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যা এখন পুরাদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন।

    অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা, তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিই। দেশ-বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন।

    সায়মা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন, শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি। অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরিতে, কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করছেন।

    এমন কী, বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে – তাই সে কাজটাও এখন অনেকাংশেই সায়মা ওয়াজেদের ওপর বর্তেছে। গত দু’মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন।

    আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে, তবে তারা নাম প্রকাশ করতে চাননি।

    ফলে বলা যেতেই পারে, শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলেমেয়ের ওপরে ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন।

    আওয়ামী লীগ এই বিষয়ে কী বলছে?

    শেখ হাসিনার এই তথাকথিত ‘সাকসেসন প্ল্যান’ নিয়ে বিবিসি বাংলা ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে।

    তারা অনেকেই দলীয় নেতৃত্বে এই ‘রাহুল-প্রিয়াঙ্কা’ মডেল অনুসরণ করার বিষয়টি নিয়ে অবহিত, এবং বিবিসির কাছে সেটি নিশ্চিতও করেছেন।

    কিন্তু এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরে এতটাই স্পর্শকাতর একটি ইস্যু, যে তারা কেউই এটি নিয়ে ‘অন রেকর্ড’ মুখ খুলতে চাননি।

    দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করছেন, এই বিষয়টি নিয়ে দলের ভেতরে এখনও কোনো আলোচনাই হয়নি।

    মি আরাফাত বিবিসি বাংলাকে বলেন, “সত্যি কথা বলতে, আপনি যে সাকসেসন প্ল্যানের কথা বলছেন সেটা এখন আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে না। কে কী পদ-পদবী পেলেন, সেটা এখন ভাবারই সময় নয়।”

    “দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না। আপনারা জানেন, আমাদের এখন প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা, সেই লক্ষ্যেই সব চেষ্টা নিয়োজিত করা হচ্ছে।”

    সেই সঙ্গেই তিনি যোগ করেন, “তবে এটুকু বলতে পারি – সভানেত্রীর পরিবারের সব সদস্য যেমন, তেমনি দলের সর্বস্তরের নেতা-কর্মী যে যেখানে আছেন সবাই এই একটা লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।”

    মি আরাফাতের কথায়ও ইঙ্গিত ছিল, সজীব ওয়াজেদ তো আগে থেকেই ছিলেন – এখন সায়মা ওয়াজেদও আওয়ামী লীগের দলীয় কর্মকান্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন।

    কেন এখন রাজনীতিতে এলেন সায়মা ওয়াজেদ?

    এই প্রশ্নের সহজ উত্তর হল – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) তাকে ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যার কাছে এছাড়া আর কোনো অপশন ছিল না। সূত্র বিবিসি বাংলা

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ফরিদপুর পৌরসভা ও জেলা পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব

    August 5, 2026

    ডিবি হেফাজতে মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাই কোর্টের রুল

    August 5, 2026

    জুলাই গণ অভ্যুত্থান দিবসে শ্রদ্ধাঞ্জলি- আলোচনা সভা

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসা সেবা

    August 5, 2026

    স্টাফ রিপোর্টার: স্বপ্নগড়ি ফাউন্ডেশন ও দেবীনগর হিউম্যানিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেবীনগর সরকারি…

    ফরিদপুর পৌরসভা ও জেলা পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব

    August 5, 2026

    ডিবি হেফাজতে মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাই কোর্টের রুল

    August 5, 2026

    জুলাই গণ অভ্যুত্থান দিবসে শ্রদ্ধাঞ্জলি- আলোচনা সভা

    August 5, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.