Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ

    October 28, 2026

    শাহজালালের এয়ারসাইডে নিরাপত্তাঝুঁকি, নির্দেশনা মানছে না এয়ারলাইন্স

    October 28, 2026

    ৮৫ জনের সাজা ঘিরে মৌলিক অধিকার ও আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক

    October 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ
    • শাহজালালের এয়ারসাইডে নিরাপত্তাঝুঁকি, নির্দেশনা মানছে না এয়ারলাইন্স
    • ৮৫ জনের সাজা ঘিরে মৌলিক অধিকার ও আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক
    • আইসিসিবিতে ৪৪ প্রতিষ্ঠানের ফার্নিচার মেলা শুরু
    • দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন
    • স্কলারশিপ, ভর্তি ও ভিসা—সব তথ্য মিলবে আন্তর্জাতিক শিক্ষা মেলায়
    • ফরিদপুরে বাস পোড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান আ’ লীগ নেতা শহিদুল গ্রেপ্তার
    • অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Thursday, October 29
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

      October 25, 2026

      ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

      October 24, 2026

      এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অধিনায়কদের মিলনমেলা

      October 22, 2026

      ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

      October 19, 2026

      ক্রীড়ার মানচিত্রে নতুন সংযোজন এবিজি স্পোর্টস সিটি

      October 18, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»লাইফস্টাইল»খেলাধুলা»ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম
    খেলাধুলা

    ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

    October 24, 20263 Mins Read

    স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই স্টেডিয়াম। মাঠের মনোরম পরিবেশ, উইকেটের মান ও খেলার উপযোগী সুযোগ-সুবিধা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে স্টেডিয়ামটির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

    প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বিসিবি একাদশ। কালাম সিদ্দিকীর দুর্দান্ত সেঞ্চুরি এবং জিশান আলম ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের অর্ধশতকে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান সংগ্রহ করেছে দলটি। কালাম ১৩৫, জিশান ৮৬ এবং রিজওয়ান ৫৯ রান করেন। ম্যাচের শুরুতে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। দিনভর বোলিংয়ের পাশাপাশি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের পরিবেশ উপভোগ করেন ক্যারিবীয় ক্রিকেটাররা।

    জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক হাবিবুল বাশার মাঠে উপস্থিত থেকে প্রস্তুতি ম্যাচ দেখেন। এ সময় স্টেডিয়ামের উইকেটের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী এবং মানের দিক থেকে বেশ ভালো।

    ক্যারিবীয় বোলারদের বিপক্ষে সাবলীল ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কালাম সিদ্দিকী অলিন। ১৮৪ বলে ২০টি চার ও একটি ছক্কার সাহায্যে ১৩৫ রানের ইনিংসটি সাজান তিনি। উইকেটের প্রশংসা করে কালাম বলেন, ব্যাটিংয়ের জন্য উইকেটটি বেশ ভালো ছিল। স্পিনাররা এখান থেকে সুবিধা পেয়েছেন, পাশাপাশি পেস বোলারদের জন্যও সুযোগ ছিল।

    আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এবারই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশ ক্রিকেট খেলছে। এর আগে গত আগস্টে আইসিসির সহযোগী সদস্য দেশ মালয়েশিয়া এখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল। এ ছাড়া দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের একাধিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে এই মাঠে।

    আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণাঙ্গ ভেন্যু হিসেবে স্টেডিয়ামটিকে গড়ে তোলার কাজও এগিয়ে চলছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে এবং গ্যালারি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

    ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ বিভিন্ন খেলার অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এবিজি স্পোর্টস সিটি। এখানে বাস্কেটবল, স্কোয়াশ, প্যাডেল টেনিস, ফুটসাল ও সাঁতারের সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া জুলকারনাইন বক্সিং ও স্কোয়াশে আন্তর্জাতিক টুর্নামেন্টও আয়োজন করা হয়েছে এই ক্রীড়া কমপ্লেক্সে।

    এবিজি স্পোর্টস সিটিকে দেশের একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক ইমরুল হাসান। তিনি বলেন, বাংলাদেশের তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা এবং একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এই কেন্দ্র থেকে উঠে আসা ক্রীড়াবিদরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন, সে লক্ষ্যেই কাজ চলছে।

    ভবিষ্যতে এবিজি স্পোর্টস সিটিতে শুটিং ইভেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। বিভিন্ন খেলার উপযোগী অবকাঠামো ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

    October 25, 2026

    এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অধিনায়কদের মিলনমেলা

    October 22, 2026

    ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

    October 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ

    October 28, 2026

    স্টাফ রিপোর্টার: স্বাবলম্বী করতে অস্বচ্ছলদের মাঝে কর্মসংস্থান সহায়তা হিসেবে পুঁজি ও মূলধন বিতরণ করেছে ফরিদপুরের…

    শাহজালালের এয়ারসাইডে নিরাপত্তাঝুঁকি, নির্দেশনা মানছে না এয়ারলাইন্স

    October 28, 2026

    ৮৫ জনের সাজা ঘিরে মৌলিক অধিকার ও আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক

    October 28, 2026

    আইসিসিবিতে ৪৪ প্রতিষ্ঠানের ফার্নিচার মেলা শুরু

    October 28, 2026
    Recent Posts
    • চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ October 28, 2026
    • শাহজালালের এয়ারসাইডে নিরাপত্তাঝুঁকি, নির্দেশনা মানছে না এয়ারলাইন্স October 28, 2026
    • ৮৫ জনের সাজা ঘিরে মৌলিক অধিকার ও আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক October 28, 2026
    • আইসিসিবিতে ৪৪ প্রতিষ্ঠানের ফার্নিচার মেলা শুরু October 28, 2026
    • দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন October 27, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.