স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদানন্দ সাহা (৬০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর শহরের চকবাজারের একজন ব্যবসায়ী এবং শহরের সিংপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবার জানানো,তিনি বুধবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরে স্থানীয় অম্বিকাপুর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে চকবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এদিকে ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলায় নতুন করে ২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৬ জনে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে জেলায় আটজনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন,
ডেঙ্গু প্রতিরোধে আমরা সরকারি নির্দেশ মোতাবেক, জেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ মিলে যৌথভাবে মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কাজ করছি। স্কুল কলেজ এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও
ডেঙ্গু সচেতনা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তিনি বলেন শুধু সরকারের উদ্যোগ হলেই চলবে না, একজন্য আমাদের প্রত্যেক নাগরিকের সচেতন হওয়া দরকার।
