স্টাফ রিপোর্টার:
আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী কল্যাণ সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
গত ৩০ আগস্ট ফরিদপুরের জেড এম নার্সিং কলেজ অডিটোরিয়ামে সমিতির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিল। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ সদস্যবিশিষ্ট সাবজেক্ট কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।

সোমবার রাতে ফরিদপুর শহরের আলিপুরের এসডিসি টাওয়ারে কমিটির কর্মকতাদের নাম ঘোষণা করা হয় এবং শপথ বাক্য পাঠ করানো হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাড. গোলাম মনসুর নান্নু।
সহসভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শেখ কুবাদ হোসেন,অশোক কুমার সিংহ রায়, কাজী আশরাফুল হাসান,মো. আবুল কালাম শেখ, মো. তবিবর রহমান।
সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রাসেল রেজা, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম (উজ্জ্বল) ও তারিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলী আতিকুর রহমান, আ.স.ম. ওয়াহিদুজ্জামান (তিতাস) ও অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—কোষাধ্যক্ষ নন্দ কুমার বড়াল, প্রচার সম্পাদক মো. নাছিম হোসেন এবং সহপ্রচার সম্পাদক রাকিবুল হাসান ও আব্দুর রহীম। দপ্তর সম্পাদক দবির হোসেন, আইন সম্পাদক অ্যাডভোকেট গাজী শহিদুজ্জামান লিটন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পংকজ কুমার সরকার সুরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনিরুল ইসলাম (টিটো), ক্রীড়া সম্পাদক মীর কাশেম আলী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, সেবা ও সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুন্নবি খান এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মানিক মজুমদার, অরবিন্দু রায়, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট গোলাম হোসেন রতন, বাসুদেব গুহ তনু, মো. রেজাউল হক লিটন, মানিক কুমার সরকার, পরিমল কুমার সরকার, মো. মফিজুর রহমান শিপন, মো. মাহবুবুল ইসলাম, মো. সেলিমুজ্জামান, ইমরান হোসেন নবাব, আফারোজা আক্তার, মুঃ মনিরুজ্জামান মিয়া, পল্লব মজুমদার ও মো. আনোয়ার হোসাইন।
সমিতির ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট উৎপলেন্দু মুখার্জী, অধ্যক্ষ রেজভী জামান, অধ্যাপক ডা. কামাল উদ্দীন, অধ্যাপক ডা. সৈয়দ ওবায়দুর রহমান, ডা. বিশ্বনাথ রায়, প্রফেসর সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, মোহাম্মদ আসাদুজ্জামান মিঞা, মো. ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট খসরুল আলম, অ্যাডভোকেট সৈয়দ সোহেল রেজা বিপ্লব, মো. আতিকুর রহমান খান, শাহ মোহাম্মদ গরীবউল্লাহ ও গুরুপদ দাস।
নতুন কমিটির মাধ্যমে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং সমিতির কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
