Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

    November 3, 2026

    বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি

    November 3, 2026

    ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই

    November 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
    • বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি
    • ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই
    • ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন
    • হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি
    • ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে গেল দুর্বৃত্তরা
    • গণধর্ষণের শিকার হয়ে কিশোরীর আত্মহননের অভিযোগ!
    • আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Tuesday, November 3
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

      October 25, 2026

      ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

      October 24, 2026

      এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অধিনায়কদের মিলনমেলা

      October 22, 2026

      ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

      October 19, 2026

      ক্রীড়ার মানচিত্রে নতুন সংযোজন এবিজি স্পোর্টস সিটি

      October 18, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»অর্থনীতি»আইসিসিবিতে বাণিজ্যিক আয়োজনের ছড়াছড়ি, বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়
    অর্থনীতি

    আইসিসিবিতে বাণিজ্যিক আয়োজনের ছড়াছড়ি, বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়

    September 26, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচাকে কেন্দ্র করে একাধিক আয়োজন। ‘চতুর্থ মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী, দশম আন্তর্জাতিক চামড়া ও জুতা প্রদর্শনী এবং সাপ্তাহিক ‘সুপার সেল কার বাজার’ ঘিরে দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ছুটির দিনে এসব আয়োজনে ছিল উপচে পড়া ভিড়।

    আইসিসিবির গুলনকশা হলে পাঁচ দিনব্যাপী ‘চতুর্থ মেড ইন পাকিস্তান’ প্রদর্শনীর আজ শেষ দিন। এতে পাকিস্তানের বিভিন্ন খাতের ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তৈরি পোশাক, কসমেটিকস, ক্রীড়াসামগ্রী, গয়না, খাদ্য ও পানীয়, চামড়াজাত পণ্য এবং সুগন্ধিসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে।

    আয়োজকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং নতুন বাণিজ্যিক অংশীদারি তৈরিই এ প্রদর্শনীর অন্যতম লক্ষ্য। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পাকিস্তানি প্রতিষ্ঠানগুলোর যোগাযোগের ফলে আমদানি-রপ্তানি ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

    অন্যদিকে, আইসিসিবির নবরাত্রি হলে চলছে তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক চামড়া ও জুতা প্রদর্শনী। আজ এ প্রদর্শনীরও শেষ দিন। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানসহ বিভিন্ন দেশের ২৫০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।

    প্রদর্শনীতে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, ক্রীড়া পোশাক, জুতা তৈরির আধুনিক যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ, রাসায়নিক দ্রব্য, খুচরা যন্ত্রাংশসহ নানা ধরনের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি ও লিমরা এক্সিবিশন যৌথভাবে এ আয়োজন করেছে।

    ছুটির দিনে এ প্রদর্শনীতেও ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। দেশীয় প্রতিষ্ঠান ডির লেদার চামড়ার ব্যাগ, বেল্ট, জুতা, মানিব্যাগসহ বিভিন্ন পণ্য নিয়ে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানটির সিইও ফরিদা ইয়াসমিন বিথি বলেন, ছুটির দিনে দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়া গেছে এবং শেষ দিনে আরও বেশি সাড়া পাওয়ার আশা রয়েছে।

    এদিকে আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ বাজার গতকাল চতুর্থ সপ্তাহে পা দিয়েছে। সময়ের সঙ্গে এ আয়োজনের পরিসর ও ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি বেড়েছে। নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি একই জায়গায় দেখার পাশাপাশি সরাসরি দরদাম করে কেনাবেচার সুযোগ থাকায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

    প্রায় ১ লাখ বর্গফুট এলাকাজুড়ে আয়োজিত এ কার বাজারে এবার ৩০০টিরও বেশি গাড়ি রয়েছে। প্রথম সপ্তাহে গাড়ির সংখ্যা ছিল প্রায় ১২৭টি। অর্থাৎ চার সপ্তাহের ব্যবধানে গাড়ির উপস্থিতি তিন গুণের বেশি বেড়েছে। আয়োজকদের দাবি, এক জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি পাওয়ায় ক্রেতারা একসঙ্গে প্রায় ৫০টি শোরুম ঘুরে দেখার অভিজ্ঞতা পাচ্ছেন।

    কার বাজারের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আধুনিক আরভি ভেহিকল। গাড়িটিতে ভ্রমণের সময় অস্থায়ীভাবে অবস্থান, ঘুমানো ও রান্নাবান্নার মতো সুবিধা রয়েছে। পরিবার নিয়ে ভ্রমণের ক্ষেত্রে এ ধরনের বিনোদনমূলক গাড়ির প্রতি দর্শনার্থীদের আগ্রহও দেখা গেছে। পাশাপাশি গাড়িগুলোর জন্য ‘হুন্দাই’-এর সার্বক্ষণিক কার চেকআপ সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

    আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা জানান, সকাল থেকেই দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু গাড়ি বিক্রি হয়েছে এবং আরও অনেক গাড়ি বিক্রির প্রক্রিয়া চলছে।

    সব মিলিয়ে আইসিসিবিতে চলমান এসব আয়োজন রাজধানীর ক্রেতা, দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য একই সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ, পণ্য প্রদর্শন ও কেনাবেচার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে ছুটির দিনে তিন আয়োজনকে ঘিরে মানুষের উপস্থিতি আইসিসিবিকে প্রাণবন্ত করে তুলেছে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

    November 1, 2026

    দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল

    November 1, 2026

    আইসিসিবির কার বাজারে নতুন গাড়ির পাশাপাশি রিকন্ডিশন্ডের সমাহার

    October 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

    November 3, 2026

    বিশেষ প্রতিনিধি: একটি দেশের উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো নির্মাণ কিংবা শিল্পায়নের ওপর নির্ভর করে…

    বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি

    November 3, 2026

    ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই

    November 2, 2026

    ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

    November 2, 2026
    Recent Posts
    • মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ November 3, 2026
    • বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি November 3, 2026
    • ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই November 2, 2026
    • ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন November 2, 2026
    • হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি November 2, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.