স্টাফ রিপোর্টার:
দলিলউদ্দিন আহমেদ বিশ্ব জাকের মঞ্জিল প্রবীণ জাকের ও খাদেমের ইন্তেকাল( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সহ নাতিনাতনি এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে যান।
দলিলউদ্দীন আহমেদ সদরপুর কলেজ, ঢাকার দোহারের মেঘুলা উচ্চবিদ্যালয়, সদরপুরের বাবুরচর উচ্চবিদ্যালয়, ফরিদপুরের জহুরা বেগম উচ্চ বিদ্যালয় এ শিক্ষকতা করেছেন।
তিনি ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার প্রকাশক এম এম শহিদুল ইসলাম শাহিনের পিতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরহুমের মৃতদেহ প্রথমে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া সড়কস্থ বাসভবনে আনা হবে। বাদ এশা বাড়ির প্রাঙ্গণে অবস্থিত জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিলে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সদরপুরের ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে তাঁকে দাফন করা হবে।
